মো: ফরহাদ হোসেন, সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে বাঙ্গালী নদীর তীর সংরক্ষণের স্থায়ী কাজের পরিদর্শন করেন বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক। ২০ জানুয়ারি দুপুরে উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন ডোমকান্দি এলাকায় নদীর তীর সংরক্ষণের স্থায়ী কাজের পরিদর্শন করেন তিনি। এসময় তিনি বলেন, নদীর তীর সংরক্ষণের স্থায়ী কাজের মান যেনো ভালো হয় একারণে প্রায় সব সাইড গুলো পরিদর্শন করছি। ইতিমধ্যে প্রায় সব সাইডের কাজ সমাপ্তির পথে। এই এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান এবি কনস্ট্রাকশনের মাধ্যমে ৫০০ মিটার তীর সংরক্ষণের কাজ চলছে। যোগাযোগের ব্যবস্থা ভালো না থাকায় অন্য জায়গায় ব্লক তৈরি করতে হয়েছে। সেখান থেকে ব্লক এনে গাইড ওয়াল, ড্রামপিং ও বেড বিছানোর কাজ চলমান রয়েছে। আশা রাখি অল্প কিছুদিনের মধ্যে কাজ শেষ করতে পারবো। এলাকা বাসী দাবী তুলেছে ৫০০ মিটার কাজের উত্তর পাশে প্রায় ১৫০-২০০ মিটার কাজ বাকী রয়েছে। বাকী অংশ বন্যায় যাতে ভেঙ্গে না যায় এ জন্য স্থায়ী ভাবে ব্যবস্থা নেওয়ার আস্বস্ত করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান এবি কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী আলী আজম, পানি উন্নয়ন বোর্ড সারিয়াকান্দি উপ-বিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির, এসও আব্দুল মালেক, রবিন, ম্যানেজার আনছার আলী, সোনা মিয়া ও বিএনপি নেতা মোফাজ্জল হোসেন প্রমুখ।