1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

নেতাকে বাচাঁতে পানি উন্নয়ন বোর্ডের জমি নিয়ে দ্বন্দ্বে দু-গ্রুপের সংঘর্ষ; আহত-২

  • আপডেট সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৫২ দেখেছেন

লালমনিরহাট প্রতিনিধিঃ  লালমনিরহাটের হাতীবান্ধায় পানি উন্নয়ন বোর্ডের জমি নিয়ে দ্বন্দ্বের জেরে দু-গ্রুপের সংঘর্ষে অষ্টম শ্রেনীর ছাত্রসহ প্রায় ২ জন গুরুতর আহত হয়েছে। আহতরা বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।  ১৯জানুয়ারী সন্ধ্যায় উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় জয়নাল আবেদিন বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।   দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের ৫ শতাংশ জমি নিয়ে জয়নাল আবেদীন ও রেজাউল করিমের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিলো। এমতাবস্থায় গতকাল রবিবার সন্ধ্যায় পুলিশ প্রসাশন ও জৈনিক বিএনপির (সাবেক) এক নেতা বিষয়টি নিয়ে আলোচনা চলাকালীন দুই পক্ষের সংঘর্ষ বাধে। এতে একপক্ষের আরিফুল ইসলাম সাবু(৩০) ও আলফেস সানি(১৩)আহত হয়। আহতরা বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।  এ বিষয়ে জয়নাল আবেদীন বলেন, প্রায় কয়েক মাস ধরে আমাদের ভোগদখলীও জমি রেজাউল করিম গং দখল করার চেষ্টা চালাচ্ছে । এ ব্যাপারে আমরা থানায় একটি লিখিত অভিযোগ করেছিলাম এবং বিষয়টি নিয়ে থানা ও এলাকার গন্যমান্য ব্যক্তি বসেছিল কিন্তু তাড়া আলোচনায় বসেনি। পরে আজ যখন পুলিশ তদন্তে আসে তখন তাড়া পুলিশের সামনে অতর্কিত ভাবে আমাদের উপর হামলা চালায় রেজাউল ও তার লোকজন। এতে আমাদের ২ জন গুরুতর আহত হয়। এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে অপর পক্ষের শাহদাত বলেন, তাদের সাথে আমাদের জমি নিয়ে দ্বন্দ্ব দীর্ঘ দিন থেকে।সমাধানের জন্য স্থানীয় কয়েকজন দায়িত্ব নিয়েছে। তার পরেও তারা যখন আমাদের নেতার উপর আঙ্গুল তুলে কথা বলেছিল তখন আমি তাদের লোকজনের উপর হামলা চালাই। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহামুদুন নবী বলেন, এ ব্যপারে একটি অভিযোগ পেয়েছি এবং অভিযোগটি তদন্ত করে নথিভুক্ত হয়েছে। আমরা আসামি ধরার চেষ্টা চালাচ্ছি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.