1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সলঙ্গায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা ‌কক্সবাজারের ঐতিহ্যবাহী ছুরতিয়া সিনিয়র মাদ্রাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালিত জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে সাদুল্লাপুরে নয়ানপুর দাখিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগ দিনাজপুরের বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী নদীতে নৌকার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উল্লাস পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে- পটুয়াখালীতে শ্রমিক  দলের বিক্ষোভ  মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  বরগুনার তালতলীতে টেংরাগিরির গাছ কেটে জ্বালানি হিসেবে ব্যবহার, বিট কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুহিন হোল্ডিং ফার্মের উদ্যোগে বি.নগর মডার্ন হাসপাতালের ফ্রি র‍্যাফেল ড্র তারাগঞ্জে পুকুরে ডুবে ১৬ মাসের শিশুর করুণ মৃত্যু

জাতিসংঘ অধিবেশনে ১৯ সেপ্টেম্বর ভাষণ দেবেন জো বাইডেন

  • আপডেট সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭২ দেখেছেন

নিউজ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন।

তিনি সেখানে ভাষণ দেবেন এবং বিশ্ব নেতৃবৃন্দের সাথে আন্তর্জাতিক নিরাপত্তার হুমকি নিয়েও আলোচনা করবেন। হোয়াইট হাউস থেকে মঙ্গলবার এ কথা জানানো হয়েছে।

প্রেস সেক্রেটারি কারিন জ্যাঁ পিয়েরে এক বিবৃতিতে বলেছেন, বাইডেন জাতিসংঘ অধিবেশনে ১৯ সেপ্টেম্বর ভাষণ দেবেন।

তিনি আরো বলেন, বাইডেন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার হুমকি মোকাবেলা, বৈশ্বিক সমৃদ্ধির অগ্রগতি এবং মানবাধিকার রক্ষায় সহযোগিতার বিষয়ে আলোচনা করতে বিশ্ব নেতাদের সাথে সাক্ষাত করবেন।

তবে বিশে^র কোন কোন নেতার সঙ্গে বাইডেন সাক্ষাত করবেন সে সম্পর্কে হোয়াইট হাউস থেকে কিছু বলা হয়নি।

ধারনা করা হচ্ছে, গতবারের মতো এবারেও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রুশ ইউক্রেন যুদ্ধই প্রাধান্য পাবে। গতবছর ইউক্রেনের কিছু অংশ রাশিয়ার দখলের নিন্দা জানিয়ে সর্বসম্মত ভোট গ্রহণ করে জাতিসংঘ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.