1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ছাতকে ইউপি নির্বাচন ঘিরে আলোচনায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিলোয়ার হোসেন নজমুল রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৭ আসামি গ্রেফতার চন্দনাইশে কালাম কনভেনশনে ১০ দিনব্যাপী শারদ মেলা ও হস্তশিল্প প্রদর্শনী উদ্বোধন হয়েছে ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা পটিয়ায় স্ত্রী-সন্তানকে বাড়িতে না তোলার হুমকি, স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ, ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন আগৈলঝাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন করেন জহির উদ্দিন স্বপন এমপি কুমিল্লায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন বিরলের তাজ আল মিনার কোল্ড স্টোরেজে কৃষকের কাছে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভারা নেওয়ার অভিযোগ

ঝিনাইদহে স্থায়ী ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন

  • আপডেট সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৩১ দেখেছেন

সালাম হোসেন, ঝিনাইদহ: ঝিনাইদহে স্থায়ী ও  দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে শনিবার সকালে ঝিনাইদহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ সপ্তাহের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক (উপকরণ ও সরবরাহ) আবু তাহের সানাউল্লাহ নুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মোহাঃ মোজাম্মেল করিম, সহকারী পরিচালক (ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন) ডাঃ প্রবীর কুমার মন্ডল, সহকারী পরিচালক ওয়ালিয়ুর রহমান, ঝিনাইদহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডাঃ মাহবুবা আখতার তাবীয়া, কোটচাঁদপুরের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডাঃ সাদমান ফাহিম, সদর উপজেলার (এমসিএইচ-এফপি) ডাঃ তানিয়া আক্তার তৃপ্তি, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফেরদৌস আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শনিবার থেকে শুরু হওয়া এ সেবা সপ্তাহ চলবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত। সপ্তাহব্যাপী জেলার বিভিন্ন এলাকার প্রসুতি ও প্রসুতিত্তোর মা, শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিতসহ সকল প্রকার সেবা প্রদাণ এবং সেবা সম্পর্কে অবহিত করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.