1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

লালমনিরহাটে মিজানুর রহমান আজহারীর মাহফিল শেষে ট্রেনে ফেরার পথে এক শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৭২ দেখেছেন

 

মোঃজাহাঙ্গীর আলম রিকো,লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটে মিজানুর রহমান আজহারীর মাহফিল শেষে ট্রেনে ফেরার পথে রাজ নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত রাজ কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, মাহফিল উপলক্ষে বিভিন্ন জেলা থেকে লাখো মানুষের সমাগম হয়। অনেকে ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। মাহফিৃল শেষে ট্রেনে ফেরার পথে কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকায় মানুষের চাপে ছাদ থেকে পড়ে গিয়ে রাজ ট্রেনে কাটা পড়ে নিহত হয়।

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ওসি মামুন হাসান জানান, ওই শিশুর ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত। তবে সে ট্রেনের ছাদে ছিল কি না, তা নিশ্চিত করা যায়নি। শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.