1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁয় ভয়াবহ আগুনে পুড়ল চার পরিবারের ঘরবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু মির্জাপুরে পৃথক অভিযান পরিচালনার মাধ্যমে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় মির্জাপুরে বিশ্ব শিক্ষক দিবস ও নজরুল বর্ষ-২০২৬ উদযাপন জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ভূমিদস্যু তাহের মৃধার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ

সুষ্ঠু নির্বাচনের জন্য অনেক লড়াই সামনে রয়ে গেছে- জামায়াতের আমীর

  • আপডেট সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৪৬ দেখেছেন

সালাম হোসেন, ঝিনাইদহ: লড়াই এখনও শেষ হয়নি। সুষ্ঠু একটা নির্বাচন আদায় করার জন্য অনেক লড়াই এখনও আমাদের সামনে রয়ে গেছে বলে জানিয়েছেন জামায়াতের আমীর ডা: শফিকুল রহমান।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে পথসভায় তিনি এ কথা বলেন।জামায়াতের আমীর ডা. শফিকুল রহমান বলেন, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করছে। এই জাতি ঐক্যবদ্ধ হয়ে আগামীর সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিবে।তিনি বলেন, আগামী নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তি যেন আমাদের ভোটের অধিকার আবারও কেড়ে নিতে না পারে। এখন থেকে হাত মজবুত করতে হবে। সবাইকে জানিয়ে দিতে হবে আমরা মানুষ। আমরা সাধারণ কোনো প্রাণী নাই যে তোমাদের টাকার কাছে বিক্রি হবো। দেশের শাসন ক্ষমতায় ক্লিন হার্ট মানুষ দেখতে চাই।তিনি আরও বলেন, আমরা যদি ক্ষমতায় আসি তবে কখনই দেশের মালিক হবো না। আমরা হবো সেবক।ঝিনাইদহ প্রধান মোড়ে অনুষ্ঠিত পথসভাটিতে সভাপতিত্ব করেন জেলা জামায়াত আমির আরিফ হোসেন। আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, শহর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহসহ উপজেলার ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.