1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

আমার পাশে দাঁড়িয়েছে ছাত্ররা আশা করছি মেয়ের বিচার পাবো: ফেলানীর বাবা

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ দেখেছেন

মিজানুর রহমান, কুড়িগ্রাম: আওয়ামী লীগের আমলে আমার মেয়ে ফেলানী হত্যার বিচার পাইনি। দেশ স্বাধীন হয়েছে এবং আমার পাশে দাঁড়িয়েছে ছাত্ররা, তাই আশা করছি আমার মেয়ের বিচার পাবো। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

বৃহস্পতিবার বিকেলে ফেলানীর বাবা নুরুল ইসলাম কুড়িগ্রামের নাগেশ্বরী রামখানা দিঘীরপাড়ে ভারতীয় আগ্রাসন, ফেলানী হত্যা সহ সীমান্তে হত্যার আশু বিচার এবং ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিক হত্যা বন্ধের দাবিতে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত সভায় বক্তব্যে এসব কথা বলেন।

সমাবেশে বক্তারা বলেন, ২৪’র ছাত্রজনতার আন্দোলনে দেশ স্বাধীন হয়েছে ভারতের তাঁবেদারি করার জন্য নয়। এদেশে যেই সরকার হোক তারা যদি ভারতের তাঁবেদারি হয়,তাদেরকেও দিল্লী যেতে হবে। এদেশে আবারও কোন স্বৈরাচারের জন্ম হতে পারে,সেটা অন্য কোনো নামে বা অন্য কোনো রূপে, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, যে সমস্ত লোক নেতা নির্বাচিত হওয়ার পরে মাটিতে পা রাখে না তাদের থেকে সাবধান থাকতে হবে। সৎ যোগ্য গ্রহণযোগ্য লোককে নির্বাচন করতে হবে।

বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির সারজিস আলম, নিজাম উদ্দীন, আতিক মুজাহিদ, আবু সাইদ লিওন, মাহদী,রিফাত রিদওয়ানসহ কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

পথ সভা শেষে রামখানা দিঘির পাড় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে ফেলানীর করব জিয়ারত ও দোয়া করেন নেতারা। এরপর জেলার নাগেশ্বরী উপজেলার রামখানায় ফেলানীর বাড়ি মুখে লংমার্চ শুরু করেন তারা। পথে চারটি পথসভায় বক্তব্য দেন ও লিফলেট বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.