1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ

মেট্রো টিভির প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মামুন সরকার 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৩ দেখেছেন

রিপোর্টার গাজীপুর, সোহাগী আক্তার জুই: অনলাইন টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার মামুন সরকার ।

তিনি বলেন, গত রবিবার (১২ জানুয়ারি) মহানগরীর ৩৪নং ওয়ার্ডের হারিকেন এলাকার রহিম সরকার নামে জনৈক ব্যাক্তি নানা অভিযোগে গ্রেপ্তার হয় বাসন থানা পুলিশের হাতে ।
বিষয়টি ওইদিন মূলধারার জাতীয় দৈনিকসহ বিভিন্ন টেলিভিশনের অনলাইন সংস্করণেও গুরুত্বের সহিত প্রচারিত হয় ।

মামুন সরকার বলেন, ওইসকল খবরে রহিম সরকারকে যেসব অভিযোগে অভিযুক্ত করা হয় তার মধ্যে ভূমি সংক্রান্ত কোন বিষয় দৃষ্টিগোচর হয়নি। রহিম সরকারের গ্রেপ্তার বিষয়ে কোন আপত্তিও নেই আমার। স্থানীয় জনৈক সালাউদ্দিন সরকারসহ আমাকে জড়িয়ে ১৩ জানুয়ারি একটি ভিডিও সংবাদ প্রকাশ করে মেট্রো টিভি। যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন মামুন সরকার ।

মামুন সরকারের দাবি, রহিম সরকারের বিরুদ্ধে আনিত অভিযোগ বিষয়ে অজ্ঞাত তিনি। তবে সালাউদ্দিন সরকারের সাথে মামুন সরকারকে জড়িয়ে ভূমি দস্যুতার যে অভিযোগ সেটি উদ্দেশ্যপ্রণোদিত বলছেন মামুন সরকার । তিনি জানান গত বছরের (২ডিসেম্বর) সালাউদ্দিন সরকারের একটি পোষাক কারখানার জমিসহ মালামাল দখলে মেট্রো টিভি কর্তৃপক্ষের বিপত্তি বাঁধে। পরে সেটি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতীতে এক প্রকার সমাধান হয়।

সেদিন খবর পেয়ে ওই স্থানে সংবাদ সংগ্রহের তাগীদে যান মামুন সরকার, সেখানে দেখা হয় প্রতিবেশি রহিম সরকারের সাথে। সেই স্থানে চ্যানেল আইয়ের ক্যামেরা সাংবাদিকের মুখোমুখি হলে সেইদিন মামুন সরকারেরও ছবি ধারন করা হয় রহিম সরকারের পাশাপাশি। তিনি আরো বলেন সালাউদ্দিন সরকারের দাবী করা কারখানার মেশিনারিজ আত্মসাৎ বিষয়ে জানতে চাওয়ায় বিপত্তি বাঁধে মেট্রো টিভি কর্তৃপক্ষের সাথে ।

সে ঘটনার জেরেই মূলত উদ্দেশ্যপ্রণোদিত ভূমিদস্যু আখ্যা দিয়ে রহিম সরকারের সাথে জড়িয়ে মামুন সরকারের বিরুদ্ধে সংবাদটি পরিবেশন করা হয়। তাছারা সালাউদ্দিন সরকারের কোন কাজেই মামুন সরকার জড়িত নয় বলে জানান সাংবাদিক মামুন সরকার। ফলে ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মামুন সরকার ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.