1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

খুলনায় বর্ধিত ভ্যাট ও সম্পুরক শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৬১ দেখেছেন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: খুলনায় বর্ধিত ভ্যাট ও সম্পুরক শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ জানুয়ারী সকাল ১১ টায় নগরীর শিববাড়ি মোড়ে এ মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি,খুলনা এ মানববন্ধন কর্মসুচির আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, দ্রব্য মুল্যের উর্ধগতিতে রেস্তোরা ব্যবসায় ধস নেমেছে। এরপর বর্ধিত ভ্যাট ও সম্পুরক শুল্কের চাপে এই ব্যাবসায় সংকট আরো বাড়বে।ফলে এ ব্যাবসা গুটিয়ে নিতে হবে।বেকার হয়ে পড়বে এ রেস্তোরা ব্যাবসার সাথে জড়িত কয়েক লক্ষ মানুষ। এ সময় বক্তারা সরকারের ঘোষণা দেওয়া বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% এসডি প্রত্যাহারে দাবি জানান। তারা আরো বলেন বর্তমান দ্রব্য মুল্যে উর্ধগতি বাজারে কাচা মালের সিমাহীন দাম বাড়ায় দিশেহারা এ ব্যাবসার সাথে সংশিস্ট ব্যবসায়ীরা এর ফলে এই রেস্তোরা ব্যবসায় যে পরিমান লভাংশ হয় তা দিয়ে আমাদের প্রতিটি পরিবারের বর্তমানে জীবন ধারনকরা অত্যান্ত কষ্ট সাধ্য হয়ে দাড়িয়েছে।তার ওপর সরকারের নেওয়া এ পদক্ষেপ কে তারা মরার ওপর খাড়ার ঘা বলছেন রোস্তোরা ব্যাবসায়ীরা।বক্তারা অবিলম্বে ১৫% ভ্যাট ও ১০% এসডি প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন। মানববন্ধনে বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির নেতৃবৃন্দ, সাধারণ ব্যবসায়ী,রেস্তোরা কর্মচারী সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.