1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

খুলনায় নভোথিয়েটার প্রকপ্ল বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

  • আপডেট সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৫২ দেখেছেন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: খুলনায় নভোথিয়েটার প্রকপ্ল বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। খুলনায় নভোথিয়েটার প্রকপ্ল বাতিলের উদ্যোগের প্রতিবাদ এবং দ্রুত কাজ শুরুর দাবিতে মানববন্ধন করেছে নাগরিক ফোরাম। আজ বুধবার ১৫ জানুয়ারী বেলা সাড়ে ১১ টায় খুলনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। পরে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি পাঠানো হয়।মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্য বিভাগীয় শহরে নভোথিয়েটার স্থাপন করা হলেও খুলনার প্রকপ্লটি বাতিলের প্রস্তাব মানুষকে ব্যাথিত করেছে।প্রয়োজনে প্রকপ্লের নাম পরিবর্তন করে হলেও খুলনার শিক্ষার্থীদের কথা চিন্তা করে হলেও দ্রুত প্রকপ্লটি বাস্তবায়ন করা হোক। খুলনার নাগরিক ফোরাম মহাসচিব ইকবাল হাসান তুহিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ত কাজল ইসলাম, ১ নং ওয়ার্ডের নাগরিক ফোরাম সভাপতি সৈয়দ নওসাদুজ্জামান পল্টু, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব কাওসারী জাহান মঞ্জু,বনানী সুলতানা ঝুমু, সৈয়দ আলী হাফিজ, সাইফুল ইসলাম মল্লিক, সাবির খান,জাতীয় নাগরিক কমিটির সদস্য অনি হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন খুলনার সংগঠক কোহিনূর আক্তার কনা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.