1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ

সারিয়াকান্দিতে পৌর বিএনপি’র সভাপতির বহিষ্কারের দাবীতে মানববন্ধন

  • আপডেট সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ দেখেছেন

মো: ফরহাদ হোসেন, সারিয়াকান্দি, বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি পৌর বিএনপি’র সভাপতি শাহাদত হোসেন সনির বিভিন্ন অপকর্মকান্ড তুলে ধরে বহিষ্কারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে যাচ্ছে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের একাংশ নেতা-কর্মীরা। ১৫ জানুয়ারি বুধবার সকালে প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি’র দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পৌর বিএনপি’র সহ-সভাপতি ইউনুস আলী মন্ডলের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদিকা সাবিনা ইয়াসমিন বেবি, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রিপন মাহমুদ বিতান, সাধারণ সম্পাদক মিলন খলিফা, পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খন্দকার শ্যামল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক একেএম মাছুদুর রহমান রিবন, পৌর জাসাস এর সভাপতি আব্দুল মমিন আকন্দ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান বাঁধন প্রমুখ।
বক্তারা বলেন, পৌর বিএনপির সভাপতি শাহাদত হোসেন সনি ১৭ বছর আওয়ামীলীগ ক্ষমতা থাকাকালীন স্থানীয় আওয়ামীলীগ নেতাদের সঙ্গে যোগসাজসে ঠিকাদারি কাজ করে কোটি কোটি টাকা বানিয়ে নেন। কয়েক দিন পূর্বে উপজেলার কামালপুর ইউনিয়নে ছাত্র-জনতার রোষানলে পড়ে গ্রেপ্তার হন আওয়ামীলীগ নেতা। মুচলেকা দিয়ে থানা থেকে ছেড়ে নেন সাহাদত হোসেন সনি। বিগত পৌরসভার ৭ কোটি টাকার কাজ আওয়ামীলীগের পুরাতন ঠিকাদারদের সাথে যোগসাজসে অতিগোপনে কাজ বাগিয়ে নেয়। আওয়ামীলীগের সাথে লিয়াজু করে এখনো কাজ চালিয়ে যাচ্ছে। অতি দ্রুত তার পদ থেকে বহিষ্কারের দাবী জানান নেতা-কর্মীরা।
এবিষয়ে পৌর বিএনপি’র সভাপতি শাহাদত হোসেন সনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তা সম্পন্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এক পক্ষ আমার উপর ঈর্ষান্বিত হয়ে মিছিল, মিটিং ও মানববন্ধন করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.