1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

শেরপুর পৌরসভার নান্দনিক কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন জেলা প্রশাসক

  • আপডেট সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৫৭ দেখেছেন

মোঃ আমিনুল ইসলাম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি:  শেরপুর পৌরসভার সৌন্দর্য বৃদ্ধি করণ কল্পে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে একটি নান্দনিক ড্রেন, ফুটপাত, ইউনিব্লক সোল্ডার ও স্ট্রিট লাইট কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১৫ জানুয়ারি দুপুরে জেলা শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় শেরপুর পৌরসভার নান্দনিক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তরফদার মাহমুদুর রহমান। এসময় শেরপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদ, নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, সহকারী প্রকৌশলী খোরশেদ আলম, সচিব মোহাম্মদ বজলুল করিম, বিএনপি নেতা আব্দুল আবাল চৌধুরী ও জামাত নেতা মাওলানা আব্দুল বাতেন, ঠিকাদারি প্রতিষ্ঠান সেলিম এন্ড ব্রাদার্স এর প্রতিনিধি আপেল মাহমুদসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, পৌর শহরের প্রধান সড়ক এর কলেজ মোড় থেকে নতুন বাস টার্মিনাল পর্যন্ত প্রায় ৯০০ মিটার রাস্তার দু’পাশে উন্নত ড্রেন, ফুটপাত, স্ট্রিট লাইট এবং রাস্তা থেকে ড্রেনের পার পর্যন্ত ইউনিব্লক শোল্ডার নির্মাণ করা হবে। এ কাজের প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৫৮ লক্ষ ৫৬ হাজার এবং চুক্তি দর ধরা হয়েছে ৩ কোটি ১৩ লক্ষ টাকা। কাজের সময় সীমা নির্ধারণ করা হয়েছে ৬ মাস। লোকাল গভর্মেন্ট কোভিড-১ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট (এল জি সি আর পি) এর অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। কাজটি সম্পন্ন করা হলে শেরপুর শহরের কলেজ মোড় থেকে নতুন বাস টার্মিনাল পর্যন্ত রাস্তার দুপাশে সৌন্দর্য বৃদ্ধি সহ সাধারণ পথচারীর চলাচলের সুবিধা হবে বলে পৌর কর্তৃপক্ষ মনে করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.