1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁয় ভয়াবহ আগুনে পুড়ল চার পরিবারের ঘরবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু মির্জাপুরে পৃথক অভিযান পরিচালনার মাধ্যমে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় মির্জাপুরে বিশ্ব শিক্ষক দিবস ও নজরুল বর্ষ-২০২৬ উদযাপন জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ভূমিদস্যু তাহের মৃধার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের নামে মামলা

  • আপডেট সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ দেখেছেন

দিলোয়ার হোসেন (মাসুম) কিশোরগঞ্জ: ছাত্র-জনতার গণঅভ্যু্ত্থানের হামলার ঘটনায় সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ ও তার ছেলে সাবেক সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক এবং তার আরেক ছেলে মোঃ রাসেল আহাম্মেদ তুহিনের বিরুদ্ধে মামলা হয়েছে কিশোরগঞ্জ। একই সঙ্গে মামলা হয়েছে স্বৈরাচারী শাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় বোন শেখ রেহানার নামে।  ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ থানায় মামলাটি করেন মাজহারুল ইসলাম (তহমোল) নামের এক যুবক। মামলার বাদী মাজহারুল ইসলাম দৈনিক ঘোষণা বলেন আমি স্বৈরাচারী ফাসিস্ট সরকার পতনের আন্দোলনে আহত হই এবং দীর্ঘদিন চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসি এবং মামলার সিদ্ধান্ত গ্রহণ করি। কিশোরগঞ্জ সদর থানায় এই নিয়ে ১০/১১টি মামলা হয়েছে তবে জেলার অন্যান্য উপজেলায় প্রায় অর্ধশত মামলা রয়েছে। এসব মামলায় চার হাজারেরও বেশী জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ে আরও ১০ হাজারের বেশি লোককে আসামি করা হয়েছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক নাম্বার তার বোন শেখ রেহানা দুই নাম্বার এবং সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ তিন নাম্বার আসামি করা হয়েছে। তবে এটাই সাবেক রাষ্ট্রপতির নামে প্রথম মামলা হয়েছে বলে জানা যায়। মামলায় উল্লেখ করা হয় যে এক থেকে বিশ নাম্বার আসামিরা গণহত্যার পরিকল্পনা করে এবং তার ধারাবাহিকতায় বাকি আসামিদের গণহত্যা বাস্তবায়নের নির্দেশ প্রদান করেন। সেই মোতাবেক কিশোরগঞ্জে যাতে কোনো আন্দোলন হতে না পারে, সে জন্য বাকি আসামিরা শটগান, বন্দুক, পিস্তল, ককটেল,বোমা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে আন্দোলনে গণহত্যা করেন। কিশোরগঞ্জের সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলাটি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.