1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

গোবিন্দগঞ্জে দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

  • আপডেট সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৬৫ দেখেছেন

সুমন সরকার গোবিন্দগঞ্জ প্রতিনিধি: বিজ্ঞান ও প্রযুুক্তি শিক্ষার প্রসার ঘটিয়ে তারুণ্য নির্ভর বুদ্ধি দীপ্ত জাতি গঠনের লক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুইদিন ব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। ১৩ জানুয়ারি সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুর ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ডাঃ আব্দুর রহিম সরকার, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক,পুলিশ পরিদর্শক তদন্ত ইকবাল পাশা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু,আনন্দ টিভির প্রতিনিধি উজ্জল হক প্রধান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন,মাইটিভির উপজেলা প্রতিনিধি মশিউর রহমান বাবু, রাজধানী টিভির উপজেলা প্রতিনিধি রুপম আহমেদ, সাংবাদিক জোবাইদুর রহমান সাগর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তারুণ্য নির্ভর জাতি গঠনে সরকার বদ্ধপরিকর। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটাতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক অবকাঠামো সুবিধা, সর্বাধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি ল্যাবের সংযোজন, গবেষণা কার্যক্রম জোরদার করা হয়েছে। এসব সুবিধা গ্রহন করে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার মাধ্যমে তারুণ্য নির্ভর বুদ্ধি দীপ্ত জাতিতে পরিণত বাংলাদেশ।মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করছে। আগামীকাল মেলা সমাপ্ত হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.