1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ

বিডিআর বিদ্রোহের হত্যাকান্ডের নেপথ্যে নায়কদের চিহিৃত করে দ্রুত গ্রেফতারের দাবীতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৫৪ দেখেছেন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নিমর্ম হত্যাকান্ডের ঘটনায় ৫৭জন সেনা অফিসারসহ ৭৪জন সৈনিক হত্যাকান্ডের পেছনে দায়ী এবং নেপথ্যে নায়কদের চিহিৃত করে তাদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় বিডিআর কল্যাণ পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের আলফাত উদ্দিন স্কয়ার(টাফিক) পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ঐ ঘটনায় নিহত ও চাকুরী বঞ্চিতদের স্বজনরা অংশগ্রহন করেন। এ সময় বক্তব্য রাখেন বিডিআর কল্যাণ পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সমন্বয়ক মোঃ ফরিদ আহমদ,মোঃ আব্দুল কাদির,বশির আহমদ,প্রভাত দেবনাথ,রমা কান্ত,ফজলে রাব্বী অভি ও আব্দুল মান্নান প্রমুখ। নেতৃবৃন্দরা বলেন ২০০৯ সালে ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের নিমর্ম হত্যাকান্ডের ঘটনায় ৫৭জন সেনা অফিসারসহ ৭৪জন সৈনিক হত্যাকান্ডের ঘটনায় তৎকালীন সরকারের অবৈধ প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত প্রহসেনর ১৮টি স্পেশাল কোর্টে গণহারে গ্রেফতার ও অন্যায়ভাবে গণহারে সাজাপ্রাপ্ত করা হয়েছিল। সাজাপ্রাপ্তদের সাজার মেয়াদ শেষ ও খালাসপ্রাপ্তদের মুক্তির দাবী,অন্যায়ভাবে যাদের চাকুরীচ্যুত করা হয়েছে তাদের চাকুরীতে পূর্নবহাল,বেতন ভাতা পদোন্নতির ব্যবস্থা গ্রহন করা। এছাড়াও তদন্ত কমিশিনকে স্বাধীন,নিরপেক্ষ এবং নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞনে উল্লেখিত ২ এর ধারা বাদ দেয়াসহ নিহত ও আহতের সন্তানদের সরকারী সকল সুযোগ সুবিধা প্রদানের দাবী জানানো হয়। অবিলম্বে এই হত্যাকান্ডের নেপথ্যে যারা জড়িত রয়েছেন তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদনের জন্য বর্ত,মান সরকারের নিকট জোর দাবী জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.