1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

বগুড়া নন্দীগ্রামে মাটি খেঁকোরা পাগলা ঘোড়ার মত দৌড়াচ্ছে ! নিরব প্রশাসন ?

  • আপডেট সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৫১ দেখেছেন

মো: মিনহাজুল ইসলাম , বগুড়া: ভেকু মেশিন মাটি কাটে, আর ট্রাক্টর বহন করে। নষ্ট হচ্ছে সড়ক-রাস্তা। কতিপয় ব্যক্তিরা প্রশাসন ও রাজনৈতিক নেতাদের দোহাই দিয়ে মোটা অঙ্কের সুবিধা নিচ্ছে। মোটর সাইকেল নিয়ে বান্দা হাজির, কার সঙ্গে কথা বলে কাজ করছেন, আমাদের সঙ্গে সিস্টেম করে তারপর কাজ করেন, নয়তো ঝামেলা হবে। তারা বলছে, ইউএনও এডিল্যান্ড নাকি এখন তাদের কথার বাইরে যায় না! সবাই নাকি তাদের কথায় চুপ থাকে, ম্যানেজও হয়। এ অবস্থায় আইন প্রয়োগ জরুরি।
১। বগুড়া, নন্দীগ্রাম উপজেলার মহাসড়ক সংলগ্ন পূর্বপাশে (১নং বুড়ইল ইউনিয়ন) রুপিহার বাজারের আগে সাগলাল রাস্তার পাশে প্রায় ১০/১৫ বিঘা আবাদি জমি ভরাট ও মাটিখনন কাজ চলছে। ভূমি আইনের তোয়াক্কা না করে জমির শ্রেণি পরিবর্তন হচ্ছে। ২। নন্দীগ্রামের ১নং বুড়ইল ইউনিয়নের কামুল্ল্যা গ্রামের পাশে পোতা-খেংশহর মোড় বাজার (পোতা গ্রাম) পুকুর সংস্কারের নামে মাটি কেটে বিক্রি এবং আশপাশের আবাদি জমি ভরাট করে জমির শ্রেণি পরিবর্তন হচ্ছে। ৩। নন্দীগ্রামের ২নং সদর ইউনিয়নের গোছইন গ্রামের মাঠে আবাদি জমি খনন করে পুকুর এবং আশপাশের আবাদি জমি ভরাটে শ্রেণি পরিবর্তন হচ্ছে। (জমির মালিক: জলিল শেখ, গোছইন ছয়ঘটি দক্ষিণ পাড়া, নন্দীগ্রাম)। ৪। নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া রাস্তার মাথা এলাকায় (মহাসড়ক সংলগ্ন পশ্চিমপাশে) আবাদি জমি খনন করে মাটি বিক্রি এবং আশপাশের আবাদি জমি ভরাট করে শ্রেণি পরিবর্তন হচ্ছে। ৫। নন্দীগ্রাম পৌরসভার ঢাকুইর মহল্লার ঠাকুরপুকুর স্কুল এলাকা। মাটি কেটে বিক্রি করা হচ্ছে।
৬। নন্দীগ্রামের ৩নং ভাটরা ইউনিয়নের মনিনাগ গ্রামের মাঠে মাটি কেটে বিক্রি করছে ভেকু সিন্ডিকেটের বাদল। যার বিরুদ্ধে ইতিপূর্বেও আইনগত ব্যবস্থা হয়নি। ৭। নন্দীগ্রামের ৫নং ভাটগ্রাম ইউনিয়নের কল্যাননগর গ্রামে মাটি কেটে বিক্রি হচ্ছে।
৮। নন্দীগ্রামের ৫নং ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামে মাটি কেটে বিক্রি হচ্ছে। নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের রহস্যজনক নিরবতা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.