1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

বগুড়ার নিশিন্দারায় বিএনপি নেতা হারুনুর রশিদ সাজুকে মারপিট করে দোকানের মালামাল লুটের ঘটনায় অজ্ঞাতনামা,৭-৮ জনকে আসামী করে

  • আপডেট সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ দেখেছেন

মো :মিনহাজুল ইসলাম,বগুড়া: বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।  বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন আহত সাজুর ভাই আব্দুর রহিম। আহত সাজু জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও বগুড়া পৌরসভার ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। নিশিন্দারায় নিজ বাসায় দোকানে তিনি ব্যাটারির ব্যবসা করেন।  আসামীরা  ৯ জানুয়ারি ভোর ৪ টার দিকে বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় সাজুর ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে দোকানের ব্যাটারিসহ অন্যান্য মালামাল লুটের চেষ্টা করে। এ সময় ডাকাতদের উপস্থিতি টের পেয়ে সাজু তাদের বাঁধা দেয়ার চেষ্টা করেন। এ সময় ডাকাতরা তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে স্টিলের পাইপ দিয়ে আঘাত করে। এতে সাজু অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ডাকাতরা ব্যাটারি, নগদ টাকাসহ দোকানের প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা গুরুতর আহতাবস্থায় সাজুকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা সঙ্কটাপন্ন। বগুড়া সদর থানার ওসি ইন্সপেক্টর মইনু্িদ্দন সাবেক কাউন্সিলর সাজু’কে গুরুতর আহত করার অভিযোগে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.