1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

বগুড়ায় গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার-১

  • আপডেট সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৭০ দেখেছেন

এস.এম জয়, বগুড়া : বগুড়ার নন্দীগ্রামে পানি খাওয়ার অজুহাতে বাড়িতে ঢুকে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রাঙ্গা হোসেন নান্টুকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের ইসবপুর গ্রামের এক গৃহবধূ ও তার শিশু সন্তানকে বাড়িতে রেখে পরিবারের সদস্যরা দাওয়াত খেতে যায়। এই সুযোগে বেলা সাড়ে ১১টার দিকে একই গ্রামের মৃত মেছের আলী মন্ডলের ছেলে রাঙ্গা হোসেন নান্টু ওই বাড়িতে পানি খাওয়ার অজুহাতে গিয়ে পানি খাওয়ার জন্য গ্লাস চায়। পরে ওই গৃহবধূ তাকে পানি খাওয়ার জন্য গ্লাস দিলে টিউবওয়েল থেকে পানি বের করে পানি পান করে গ্লাস ফেরত দেওয়ার পর তাকে জড়িয়ে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। তখন ওই গৃহবধূ ও তার শিশু সন্তান চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসলে রাঙ্গা হোসেন নান্টু দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে গ্রামবাসীরা তাকে আটক করে গণধোলাই দেয়। এরপর স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে গিয়ে তাকে গ্রেফতার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানা হাজতে বন্দি করে রাখে। শুক্রবার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে যৌন নিপীড়নের অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এ-বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) সিয়াম হাসান জানান, গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। শনিবার দুপুরে আসামি রাঙ্গা হোসেন নান্টুকে আদালতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.