1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

মিটফোর্ড হাসপাতালের সামনে থেকে চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ

  • আপডেট সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৫১ দেখেছেন

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির কোতোয়ালি থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো- ০১। মোঃ সুমন (২০), মোঃ ওসমান গনী (২১),৩। মোঃ সোহেল (২২) ও ৪। মোঃ আলামিন (২১) । এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি চাপাতি ও দুটি চাকু উদ্ধার করা হয়। ১১ জানুয়ারি ২০২৫খ্রি  রাত ০৩:৩৫ ঘটিকায় কোতোয়ালি থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানা সূত্রে জানা যায়,১১ জানুয়ারি ২০২৫খ্রি. রাত ০৩:৩৫ ঘটিকায় কতিপয় দুষ্কৃতকারী কোতোয়ালি থানার মিটফোর্ড হাসপাতালের সামনে ছিনতাই করার উদ্দেশে সমবেত হয়ে অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে কোতোয়ালি থানার একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে সুমন, ওসমান, সোহেল ও আলামিনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি চাপাতি ও দুটি চাকু উদ্ধার করা হয়।  গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা কোতোয়ালি থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.