1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

পাইকগাছায় অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে রাড়ুলী, গড়ইখালী, লস্কর, চাঁদখালী ও কপিলমুনির জয়।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৫১ দেখেছেন

নুরুল আমিন পলাশ, জেলা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা বৃহস্পতিবার গদাইপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডে মোট ৫ টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় লতা ইউনিয়ন ফুটবল একাদশ কে পরাজিত করে রাড়ুলী ইউনিয়ন ফুটবল একাদশ, দ্বিতীয় খেলায় গদাইপুর ইউনিয়ন ফুটবল একাদশ কে পরাজিত করে গড়ইখালী ইউনিয়ন ফুটবল একাদশ, তৃতীয় খেলায় সোলাদানা ইউনিয়ন ফুটবল একাদশ কে পরাজিত করে লস্কর ইউনিয়ন ফুটবল একাদশ, চতুর্থ খেলায় হরিঢালী ইউনিয়ন ফুটবল একাদশ কে পরাজিত করে চাঁদখালী ইউনিয়ন ফুটবল একাদশ এবং পঞ্চম খেলায় পৌরসভা ফুটবল একাদশ কে পরাজিত করে কপিলমুনি ইউনিয়ন ফুটবল একাদশ জয়লাভ করে। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন এবং খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন, উপজেলা কৃষি অফিসার একরামুল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা পার্থ প্রতিম রায়, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, মেডিকেল অফিসার ইব্রাহিম গাজী, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, হিসাব রক্ষণ অফিসার আবুল বাশার, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বদিউজ্জামান সরদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের জিএম জাকারিয়া, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, সিএ আব্দুল বারী, কৃষ্ণ পদ মন্ডল ও সাংবাদিক আব্দুল আজিজ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.