1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

দিনাজপুরে অবসর সদস্যদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৬১ দেখেছেন

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা সিনিয়র সিটিজেন হিসেবে তাদের মূল্যায়ন করতে হবে

মোঃ শাহ্ আলম বাবু , দিনাজপুর প্রতিনিধি:  দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার প্রতিটি সদস্যকে সুস্থ্য থাকতে হলে সমিতিতে আসতে হবে এবং ছোট-খাটো খেলোধুলা এবং বিনোদনমুখর পরিবেশে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে। এছাড়া নিজ নিজ এলাকায় যুব সমাজের প্রতি লক্ষ রাখতে হবে। যাতে তারা কোন মাদক বা অসামাজিক কাজে জড়িয়ে না পরে। সমাজ পরিবর্তনে অবসরপ্রাপ্তদের মৌলিক দায়িত্ব রয়েছে। মনে রাখবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা সিনিয়র সিটিজেন হিসেবে তাদের মূল্যায়ন করতে হবে।  ৯ জানুয়ারী জেলা প্রশাসক চত্বরে সমিতির অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার আয়োজনে দুঃস্থ্য অসহায়, গরিব পেনশনারদের মাঝে শীতবস্ত্র এবং কেন্দ্রীয় কার্যালয় হতে প্রাপ্ত অর্থ বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার চেয়ারম্যান অধ্যাপক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক প্রকৌঃ আমজাদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাবেক সাধারন সম্পাদক আব্দুল মতিন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমিতির কোষাধ্যক্ষ মোঃ ফসিউদ্দিন আহমেদ। প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ৮০ জন সদস্যকে ৫শত টাকা করে মোট ৪০ হাজার টাকা প্রদানসহ শীতার্ত অবসরপ্রাপ্ত সদস্যদের মাঝে কম্বল বিতরণ করেন। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন কম্পিউটার অপারেটর মোঃ হাসনাইন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.