1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ঘোড়াঘাটে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শনে, মন্ত্রী-প্রতিমন্ত্রী বাকিতে সিগারেট না দেওয়ার জেরে ভয়াবহ হামলা, গুরুতর দগ্ধ ব্যবসায়ী; গ্রেফতার ১ বড়পুকুরিয়া কয়লা খনিতে নিয়োগের দাবিতে শ্রমিকদের মানববন্ধন দিনাজপুরে পুবাইল থেকে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইমন হোসেন ‎টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক গোবিন্দগঞ্জে চোরাই গরু দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেফতার একজন ভারতের সঙ্গে আলোচনা করে মোগলহাট স্থলবন্দর চালুর উদ্যোগ নেওয়া হবে: ত্রাণমন্ত্রী সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই সানজিদ হাসনাত গ্রেফতার শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর খুলনা-সাতক্ষীরা অঞ্চলের মতবিনিময়

আউলিয়াপুর ইউনিয়ন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক পুনর্বাসন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ দেখেছেন

মোঃ নূর ইসলাম নয়ন, দিনাজপুর প্রতিনিধি: \ দিনাজপুর সদরের আউলিয়াপুর ইউনিয়ন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক পুনর্বাসন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিবাবকদের সাথে মতবিনিময় ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৯ জানুয়ারি ২০২৫ সকাল ১১টায় আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিণ ফরিদপুরস্থ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ এমদাদুল হক প্রামাণিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ গুলজার হোসেন ও রংপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক পুনর্বাসন বিদ্যালয়ের নির্বাহী পরিচালক মোঃ আবুল কালাম আজাদ। অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ হালিমউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আউলিয়াপুর ইউনিয়ন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক পুনর্বাসন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিদ্যালয় পরিচালনা কমিটির আহবায়ক ডা. মোঃ মাইনদ্দীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আউলিয়াপুর ইউপির সাবেক মেম্বার মোঃ আতাউর রহমান প্রমূখ। সভায় বক্তারা বলেন, অন্যের বোঝা নয়, বাঁচার মত বাঁতে হবে। নিজে প্রতিষ্ঠিত হতে হবে। তাহলে পরিবার বা সমাজের বোঝা হয়ে থাকতে হবে না। মতবিনিময় শেষে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক পুনর্বাসন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.