1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

শিবচরে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৫৮ দেখেছেন

আব্দুল্লাহ আল মামুন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:  মাদারীপুর জেলার শিবচরে বিশ্বসাহিত্য কেন্দ্রের ড. নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজে ২০২৩ সালের একাদশ শ্রেণির বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ০৯ জানয়ারি বেলা ১১ টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে কলেজ শাখার আয়োজনে কলেজ গ্রন্থাগারে এ পুরস্কার বিতরণ করা হয়েছে।  ড. নুরুল আমিন কলেজের একাদশ শ্রেণির বইপড়া কর্মসূচির আওতায় ২০ জন সদস্য চারটি ক্যাটাগরিতে পুরস্কার ও সনদ লাভ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান ।  বিশ্ব সাহিত্য কেন্দ্র কলেজ শাখার সংগঠক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এখলাস উদ্দিন চুন্নুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন শিবচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল খায়ের খান, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক জুয়েল আহমেদ, শিবচর প্রেস ক্লাবের সহ সভাপতি শাখাওয়াত হোসেন মোল্লা প্রমুখ। বিশ্ব সাহিত্য কেন্দ্র কলেজ শাখার সংগঠক এখলাস উদ্দিন চুন্নু বক্তব্যের শুরুতেই ছাত্রছাত্রীবৃন্দ এবং উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের জ্ঞান পিপাসা বাড়াতে হবে এবং এই পিপাসা মেটানোর চেষ্টা করতে হবে। আর এই পিপাসা মেটানোর মাধ্যম হলো বই। পৃথিবীতে যা কিছু বড়, শ্রেষ্ঠ তার সবই পাবে বই এর মধ্যে। নিজেদের জ্ঞানকে বৃদ্ধি করার জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে বিশাখের সদস্য অথরা সাহা, সিনহা সাহা, লাকি আক্তার ও বর্ষা রানী প্রমূখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.