1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

লালমনিরহাটে মহাসড়কের গাছ চুরি, যুবদলের ৪ কর্মী আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৫৯ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটে রাতের আঁধারে মহাসড়কের গাছ চুরির সময় হাতেনাতে যুবদলের ৪ কর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ জানুয়ারি) রাতে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ইন্দ্রারপার এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য মোকছেদ (৩৩), উজ্জ্বল (২৩), আশরাফুল (২৮) ও বুড়া মিয়া (২২)। তাঁরা ওই ইউনিয়নের গবাই (ভোলার চওড়া) গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট-রংপুর মহাসড়কের দুই পাশে বড় আকারের বেশ কিছু গাছ ছিল। দুর্বৃত্তরা সদরের বিমানবাহিনী এলাকা থেকে বড়বাড়ি পর্যন্ত প্রতিরাতে গাছ কেটে নিয়ে যায়। এই তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার দিবাগত রাতে অভিযান চালায় সদর থানা-পুলিশ। এ সময় মহেন্দ্রনগর ইন্দ্রারপাড় এলাকায় গাছ কাটার সময় পুলিশ হাতেনাতে একজনকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ৩ জনকে আটক করা হয়। পুলিশ কেটে ফেলা গাছের কয়েকটি গুঁড়ি জব্দ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইন্দ্রারপার বাজারের একজন ব্যবসায়ী বলেন, দলের নাম ব্যবহার করে ৩/৪ মাস থেকে প্রায় ১৭/১৮ জনের একটি দল মহেন্দ্রনগর ইউনিয়নের বিভিন্ন রাস্তার গাছ রাতের আধারে চুরি করে কাটা শুরু করেছে। তারা বেশিরভাগই মাদকাসক্ত।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, রাতের আঁধারে মহাসড়কের গাছ কেটে নেওয়ার অভিযোগে চারজনকে আটক করেছি। জেলা পরিষদকে মামলা দিতে আহ্বান করা হয়েছে। তারা না দিলে পুলিশ বাদী হয়ে মামলা করা হবে।

লালমনিরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভার) ফিরোজ হোসেন বলেন, গাছ চুরির একটি ঘটনা শুনেছি। লোক পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.