1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

ঝিনাইদহে গ্রাম পাহারা দিয়ে অস্ত্রসহ তিন চাঁদাবাজ ধরলেন গ্রামবাসি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৭৭ দেখেছেন

সালাম হোসেন, ঝিনাইদহ:  ঝিনাইদহ সদর উপজেলার কামতা গ্রাম থেকে গ্রামবাসি দেশী অস্ত্রসহ তিন চাঁদাবাজকে আটক করেছে। আটককৃতরা হলেন, শৈলকুপা উপজেলার ফুলহরি নতুন বাজার গ্রামের চুন্নু মিয়ার ছেলে দিন মোহাম্মদ, একই উপজেলার ভগবান নগর গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে হৃদয় বিশ্বাস ও ঝিনাইদহ সদর উপজেলার মহামায়া গ্রামের কওছার মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম। সোমবার মধ্যরাতে গ্রামবাসি চাপাতি ও চাইনিজ কুড়ালসহ তিনজনকে আটক করে গনধোলায় দিয়ে পুলিশে সোপর্দ করে।কামতা গ্রামের ওমর ফারুক জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় বেপরোয়া ভাবে চাঁদাবাজী করে আসছিলে। বিষয়টি বাজারগোপালপুর পুলিশ ক্যাম্পে জানালে তিনি গ্রামবাসিকে পাহারা বসানোর পরামর্শ দেন। সোমবার রাতে কামতা গ্রামের মিন্টু, আবুল হোসেন ও কেরানীর বাড়িতে চাঁদার জন্য হানা দেয়। চাঁদাবাজদের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার দিলে গ্রামের মানুষ তাদের ঘিরে ফেলে। এ সময় চাঁদাবাজরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ওই রাতে গ্রামের মানুষ আবারো তাদের ধরার জন্য ওৎ পেতে থাকে। চাঁদাবাজরা আবারো গ্রামে প্রবেশ করার চেষ্টা করে গ্রামবাসি দিন মোহাম্মদ, হৃদয় বিশ্বাস ও আশরাফুলকে দেশী অস্ত্রসহ আটক করে। এ সময় মধুহাটী ইউনিয়নের আজিবর রহমানের ছেলে কোরবান আলী বোমার থলি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গ্রামবাসির হাতে ধৃত চাঁদাবাজদের উদ্ধার করে ঝিনাইদহ সদর থানায় নিয়ে আসেন। গ্রামবাসি অভিযোগ করেন, ৫ আগষ্টের পর একটি সংঘবদ্ধ চক্র সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের বিভিন্ন গ্রামে বেপরোয়া ভাবে চাঁদাবাজী করলেও পুলিশের পক্ষ থেকে তারা কোন সহায়তা পাচ্ছেন না।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, চাঁদাবাজদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের সঙ্গে কারা কারা জড়িত সেই তথ্য উদ্ধারের চেষ্টা চলছে। তিনি আরো জানান, এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে সাইফুল ইসলাম নামে এক গ্রামবাসি বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.