1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

বগুড়ায় বিভিন্ন আয়োজনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

  • আপডেট সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৬১ দেখেছেন

স্টাফ রিপোর্টার: বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইতিহাস অত্যন্ত ঐতিহ্যবাহী ইতিহাস। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে থেকে ২৪শে আগস্ট বিপ্লব পর্যন্ত ছাত্রদলের গৌরব উজ্জ্বল ভূমিকা রয়েছে। ছাত্রদল যুগে যুগে পরীক্ষিত একটি দল। মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সংগঠন জাতীয়তাবাদ ছাত্রদল। অতীতেও ছাত্রদলের ইতিহাস রয়েছে, সামনেও তেমন কঠিন চ্যালেঞ্জ রয়েছে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, যত ষড়যন্ত্রই আসুক ইনশাআল্লাহ ছাত্রদল অতীত ঐতিহ্য নিয়ে সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করে বিএনপিকে সামনে এগিয়ে নিয়ে যাবে এটিই হোক ছাত্রদলের অঙ্গীকার।

সকাল থেকে জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মুক্তিযোদ্ধোর স্তম্ভ, হাতি, ঘোড়াগাড়ি, পালকি, বর ও বৌ সেজে মিছিল নিয়ে আলতাফুনেচ্ছার খেলার মাঠে আসেন। র‌্যালি শুরুতে বেলুন ফেন্টুন কেক কর্তন ও পায়রা উড়ানো হয়। এর আগে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীতে দিনব্যাপি শহরের সাতমাথায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বাদশা আরো বলেন, ছাত্রদলের এই প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, আপনাদের আমরা সহযোগিতা করতে চাই, আমরা সহযোগিতা করে যাচ্ছি। আমরা যৌক্তিক সময়ে এদেশে নির্বাচন চাই। যে নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণ তাদের প্রতিনিধি বাছাই করা সুযোগ পাবে, স্বাধীন ও নিরপেক্ষভাবে বাছাই করার সুযোগ পাবে। আমরা সেই নির্বাচন আশা করছি।
তিনি বুধবার আলতাফুনেচ্ছার খেলার মাঠে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠা বাষির্কী র‌্যালি পুর্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের সভাপতিত্ব ও সাধারন সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক পৌর মেয়র এ্যাড. একেএম মাহবুর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, জেলা ছাত্রদলের সাবেক সাদারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি খাদেমুল ইসলাম খাদেম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু হাসান, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.