মোঃ মানিক হোসেন : রাজশাহীর চারঘাট উপজেলা থেকে দুইজন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। দুটি পৃথক অভিযান পরিচালনা করে একশত দুই বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলার পিরোজপুর থেকে ৫০ বোতল এবং রাত সাড়ে ১০টায় আশরাফপুর থেকে ৫২ বোতল ফেনসিডিলসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. মিজানুর রহমান মানিক (৪৫), মোসা. বেলী বেগম (৪০) ও মো. শাকিল আলী (২৩)। মো. মিজানুর রহমান মানিক চারঘাট থানার চন্দনশহর গ্রামের আব্দুল হাকিমের ছেলে, মোসা. বেলী বেগম একই থানার পিরোজপুর গ্রামের আবু বাক্কারের স্ত্রী এবং মো. শাকিল আলী বাঘা থানার পলাশী ফতেপুর (খানপুর নিচপাড়া) গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মো. ইনামুল ইসলাম ও ফোর্স-সহ গত মাসের ৩১ তারিখ অভিযুক্ত মোসা. বেলী বেগমের বসত বাড়ির উঠানে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিজেদের হেফাজতে রেখে ক্রয়-বিক্রয়ের সময় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মো. মিজানুর রহমান মানিক ও মোসা. বেলী বেগমকে অবৈধ মাদকদ্রব্য ৫০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করে।
পৃথক আরেকটি অভিযানে, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মো. দাউদুজ্জামান আকাশ ও ফোর্স-সহ একই রাজশাহী জেলার বাঘা থানাধীন আশরাফপুর গ্রামের জনৈক আলহাজ জাহাঙ্গীর আলমের বসত বাড়ির সামনে থেকে অভিযুক্ত মো. শাকিল আলীকে অবৈধ মাদকদ্রব্য ৫২ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করে।
প্রসঙ্গত উল্লেখ্য,অপর দুইজন সহযোগী মাদকব্যবসায়ী অভিযুক্ত ছয়ঘটির গোলাম মোস্তফার ছেলে মো. ইমন আলী (২৮) ও পলেশী ফতেপুরের (খানপুর নিচপাড়া) মৃত ইউনুস মন্ডলের ছেলে মো. হাবিবুর রহমান (২৪)।
ফেন্সিডিল উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার চারঘাট ও বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ দুইটি মামলা রুজু হয়েছে।