1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শাহজাদপুরে ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বগুড়ায় ১৮ বোতল ফেয়ারডিলসহ নারী গ্রেপ্তার ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস  ইয়াবাসহ দুইজন গ্রেফতার শীত নামতেই নাসিরনগরে পাখি শিকারের হিড়িক, ছবি তুলতেই মুখ ঢাকলেন শিকারিরা সলঙ্গায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা ‌কক্সবাজারের ঐতিহ্যবাহী ছুরতিয়া সিনিয়র মাদ্রাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালিত জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে সাদুল্লাপুরে নয়ানপুর দাখিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগ দিনাজপুরের বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী

বিশ্বম্ভরপুরের পলাশ বাজারে সিলেট বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের বিশেষ অভিযানে ৬,২৬০ পিস ইয়াবাসহ -২ জন আটক

  • আপডেট সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৪৩ দেখেছেন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:  মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেট গোয়েন্দা কার্যালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে সুনামগঞ্জেরবিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে গোয়েন্দা তথ্যর ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৮ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের ৬ হাজার ২৬০ পিস ইয়াবাসহ দুইজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। দুপুর আড়াইটায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেট বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক পলাশ পালের নেতৃত্বে বিভাগীয় কর্মকর্তাসহ সুনামগঞ্জ অঞ্চলের মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের পলাশ বাজারে এই বিশেষ অভিযান পরিচালনা করে ৬,২৬০ পিস মরণ নাশক ইয়াবাসহ দুইজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বর্তমান বাজার মূল্যে ১৮ লাখ ৭৮ হাজার টাকা। আটককৃত ইয়াবা ব্যবসায়ীরা হলেন,মোঃ নিজাম উদ্দিন(৩০)। তিনি উপজেলার ধনপুর ইউপির মধ্যপাড়া গ্রামের মৃত বশরত আলীর ছেলে, এবং একই উপজেলার সুরেশ নগর গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে মোঃ জিয়াউর রহমান(৩৫) । স্থানীয় ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেট বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক পলাশ পালের নেতৃত্বে কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়েই পলাশ বাজারে অবস্থান নেন।  এ সময় আটককৃত ইয়াবা ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দিন একটি শপিং ব্যাগে করে ৫ হাজার ২৬০ পিস ইয়াবা বহন করে অন্যত্র যাওয়ার প্রস্তুতিকালে তাকে এবং অপর ইয়াবা ব্যবসায়ী মোঃ জিয়াউর রহমানের দেহ তল্লাশী করে প্যান্টের সামনের পকেট হতে ১ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ এই দুজনকে আটক করা হয়। এ ঘটনায় বিকেলে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেট বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক পলাশ পাল বাদি হয়ে মাদক নিয়ন্ত্রন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আটককৃতদের আসামী করে বিশ্বম্ভরপুর থানায় একটি মামলা দায়ের করেন। অভিযানে এ সময় উপস্থিত ছিলেন মাদক দ্রব্য সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ আবু রেজা মেহেদী হাসান,উপ পরিদর্শক মোঃ মামুনার রশিদ,সহকানরী উপ পরিদর্শক সোহরাব হোসেন চৌধুরী,সিপাই প্লাবন কৃমার দাস ও সিপাই দ্বিজেন্দ্র চন্দ্র দাস। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেট বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক পলাশ পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সরকার সমাজের মাদক অপরাধ নিয়ন্ত্রণ করতে কঠোর অবস্থানে রয়েছেন।আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কর্মকর্তারা পুরো সিলেট বিভাগের যেকোন স্থানে যুব সমাজকে নষ্টকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখব। আমরা মাদকমুক্ত যুব সমাজ চাই।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.