1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

বগুড়ার শিবগঞ্জে ইউএনও অফিসে আগুন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪ দেখেছেন

মোঃ জান্নাতুল নাঈম,বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ  বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।  ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ইউএনও অফিসের নৈশপ্রহরী সুমন ইসলাম জানান, সোমবার সন্ধ্যার দিকে হঠাৎ করে ইউএনও অফিসে বিকট শব্দ শোনা যায়। পরে অফিসের ভেতর গিয়ে দেখি আগুন জ্বলতিছে। সাথে সাথে ইউএনও স্যারকে ফোন দিলে তিনি (ইউএনও) ফায়ার সার্ভিসের কর্মীদেরকে ঘটনাস্থলে পাঠান। তারা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। শিবগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সামছুল আলম বলেন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। তখন ইউএনও অফিস আগুনে জ্বলছিলো। অফিসের আসবাবপত্র পুড়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এতে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.