1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বোয়ালখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১০১ দেখেছেন

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি : নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ” এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ৩০ ডিসেম্বর  সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা।  তিনি বলেন, এ উৎসবকে প্রাণবন্ত করতে আগামী ৫২দিনব্যাপী যুব উদ্যোক্তাদের স্থানীয় শিল্প ও পণ্য প্রদর্শনী এবং উদ্যোক্তা সম্মেলন, যুবদের অংশগ্রহণে দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব, কৃষি উদ্ভাবনী নিয়ে যুবদের ভাবনা বিষয়ক বিভিন্ন কর্মশালা, পরিচ্ছন্নতা অভিযান,প্রতিভা অন্বেষণে কুইজ,বিতর্ক,চিত্রাংকন প্রতিযোগীতা,কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত হবে। এতে প্রয়োজন সকলের সার্বিক সহযোগিতা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) কানিজ ফাতেমা, স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. জাফরিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ, প্রকৌশলী মো রেজাউল করিম, শিক্ষা কর্মকর্তা হারুন উর রশীদ, পল্লী বিদ্যুৎ ডেপুটি জোনাল ম্যানেজার প্রকৌশলী স.ম. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শরৎচন্দ্র বড়ুয়া, মহসিন খান তরুণ, প্রেস ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছের, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মো.সাইফুল ইসলাম, মো. শাকিল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশ ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. মামুন। এ-সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ছাত্র নেতৃবৃন্দ রোভার স্কাউটস সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.