মো. মানিক হোসেন : রাজশাহীতে পোষ্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের যৌক্তিক আন্দোলন শুরু করেছেন। চিকিৎসক মহাসমাবেশের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন দৃশ্যমান তৎপরতা না থাকায় ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। ৩০ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় অনির্দিষ্ট কালের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন। এরপর হাসপাতালের শাপলা চত্বরে সামনে মানব বন্ধন কর্মসূচি পালন করেন। পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের যৌক্তিক দাবী নিয়ে চলমান আন্দোলনের কর্মসূচি হিসেবে চিকিৎসক মহাসমাবেশের ডাক দেন। সেই সাথে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগের কোন দৃশ্যমান তৎপরতা দেখতে না পেয়ে চিকিৎসক মহল বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছেন বলে জানা গেছে। ইন্টার্ন ডক্টরস্ ফোরামের প্রতিনিধি ডা. আব্দুল্লাহ দুঃখ প্রকাশ করে বলেন, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ভাতা সংক্রান্ত যৌক্তিক দাবীর সাথে সম্পূর্ণভাবে চিকিৎসক মহল, বিসিপিএস, বিএসএমএমইউ ও স্বাস্থ্য মন্ত্রণালয় একমত হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাটকীয়তার সাথে অত্যন্ত দায়সাড়া ভাবে কালক্ষেপণের মাধ্যমে এই যৌক্তিক আন্দলোনকে স্তিমিত করার চেষ্টা করছে। এই বিষয়টি রাজশাহী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকগণ সম্পূর্ণভাবে প্রত্যাখান করেছে। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের সাথে একাত্মতা ঘোষণা করেছি। ডা. অনন্যা রহমান বলেন, ভাতা বৃদ্ধি না হলে কমপ্লিট শাটডাউন উঠবে না। ২৫ থেকে ৩০ হাজারে কিছু হয় না। ভাতা ৫০ হাজার করলে আমরা ভালোভাবে জীবন যাপন করতে পারব।