1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
তুলার আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন সরকারি ফি ছাপিয়ে সাভার ইউপিতে সচিবের নিজস্ব রেট সাধারণ মানুষের নাভিশ্বাস বারবার সমন সত্ত্বেও সাক্ষ্য দিতে অনুপস্থিত, ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সাত মাসেও তদন্ত প্রতিবেদন আদালতে না পাঠানোর অভিযোগ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঢাকার ধামরাইয়ে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, শিরোপা অপরাধ উত্তর বিভাগের সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা রুহিয়ায় ২২পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা সহ দুই মাদক কারবারি আটক ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয়: মুহাম্মদ হাফিজুর রহমান কালকিনিতে অতিরিক্ত মজুদ ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

জমি নিয়ে বিরোধ- লালমনিরহাটে বাশের বেড়া দিয়ে রাস্তা বন্ধের অভিযোগ গ্রাম পুলিশের বিরুদ্ধে

  • আপডেট সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ দেখেছেন

মোঃজাহাঙ্গীর আলম রিকো,লালমনিরহাট সংবাদদাতা ঃ  লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেড়ে বসত ভিটার সামনে বাশের বেড়া ও গর্ত খুড়ে চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে গ্রাম পুলিশ নুর ইসলাম বুলুর বিরুদ্ধে। এতে করে অবরুদ্ধ অবস্থায় দুটি পরিবারকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া যে কোন মূহুর্তে বাড়ির ছোট বাচ্চারা গর্তে পড়ে আহত হতে পারে এমন দুঃশ্চিন্তায় রয়েছে পরিবার দুটি।  দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী ষাটোর্দ্ধ মতিয়ার রহমান বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দেন। এর আগে শনিবার উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পূর্ব বেজগ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
অভিযুক্তরা হলেন, টংভাঙ্গা ইউপির ৯ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ নুৃর ইসলাম বুলু(৪০), জোবেদ আলী(৬০), জলিল(৬০), নুলু(৩৮) ও ছালাম(২৮)।  ভুক্তভোগী মতিয়ার রহমানদের সাথে অভিযুক্ত গ্রাম পুলিশ বুলুদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। সেই বিরোধের জেড়ে দুপুরে বুলু ও তার লোকজন মতিয়ারের বাড়ির সামনে এসে বাশের খুটি ও বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেন। এমনকি বেশ কয়েকটি গর্ত খুড়ে রাখেন। এ সময় বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকায় মহিলারা এসে বাধা দিলে তাদের ভয় ভীতি দেখায়। সেখানে গিয়ে দেখা যায়, বাড়ির সামনের উঠানে বেশ কয়েকটি গর্ত খোড়া আছে। আর তার সাথে বাশের খুটি পুতে বেড়া দেয়া হয়েছে। এতে করে ওই দুটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে আর তারা বাড়ি থেকে বের হতে পারছে না। এ সময় ভুক্তভোগী মতিয়ার রহমানের সাথে কথা হলে তিনি বলেন, আমার দাদা ও বাবার সময় থেকে এখানে আমাদের বাড়ি। আমরাও বসবাস করে আসছি। ইতিমধ্যে অভিযুক্তরা আমাদের বসত ভিটা তাদের বলে দাবি করে আসছে। এ নিয়ে আমরা তাদের নিয়ে বসে সমাধান করতে চাইছি। তারা যদি জমি পেয়ে থাকে তাদের বুঝিয়ে দেয়া হবে। কিন্ত তারা সেই ধরনের কোন সমাধানে আসছে না। আমার ছোট ভাই ঢাকায় চাকুরি করে। আমিও শনিবার বাড়িতে ছিলাম না। বুলু ও তার লোকজন এসে বাড়ির সামনে বেড়া দিয়ে ও গর্ত খোড়া শুরু করে। বাড়ির মহিলারা বাধা দিলে তাদের লাঠি সোঠা নিয়ে ভয় দেখায়। আমরা এখন বাড়ি থেকে বের হতে পারছিনা। আমি থানায় অভিযোগ দিয়েছি। এই ঘটনার সঠিক বিচার চাই। এ বিষয়ে ভুক্তভোগী মতিয়ারের ছোট ভাইয়ের স্ত্রী পারুল বলেন, বাড়িতে কোন পুরুষ মানুষ ছিলো না। তার জোড় পূর্বক এখানে এসে বাশের বেড়া ও গর্ত খুড়ে। আমরা নিষেধ করলে তেড়ে আসে। আমরা এখন বাড়ি থেকে বের হতে পারছিনা। সব চেয়ে বেশি ভয় হচ্ছে ছোট বাচ্ছাদের নিয়ে। তারা তো অবুঝ। হুট করে বাইরে বের হয়ে যদি গর্তে পড়ে হাত পা ভেঙ্গে আহত হয় তখন এর দায় কে নিবে। সএ বিষয়ে অভিযুক্ত গ্রাম পুলিশ নুর ইসলাম বুলু বলেন, আমি আমার জমিতে বেড়া ও গর্ত খুড়েছি। তাদের চলাচলের রাস্তা রয়েছে। আমি কেন তাদের রাস্তা বন্ধ করতে যাবো। এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.