মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: জুলাই বিপ্লবের ছাত্র হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা মীর শহিদুল আলম ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিনকে একই মঞ্চে দেখা গেছে। ফতুল্লার কুতুপুর ইউনিয়নের অনুষ্ঠানে এক মঞ্চে এ ঘটনা ঘটে। উল্লেখ্য, মীর শহিদুল আলম ফার্মগেট থানা আওয়ামী লীগের একজন নেতা জুলাই বিপ্লবের ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি এমনকি সে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিশেষ সহযোগী ছিলেন। বিএনপি নেতা গিয়াস উদ্দিন ও ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি মীর শহিদুল আলম একই মঞ্চে অবস্থান করে ক্যামেরাবন্দি হন। এই ঘটনা নারায়ণগঞ্জের সর্বত্র ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। একটি বিশেষ সূত্র দাবি করে, গিয়াস উদ্দিন আওয়ামী দোসরদেরকে নিজ বলয়ে দলে টেনে দল ভারি করতে চাইছেন। এমনকি তিনি তাদের মাধ্যমে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছেন। এমনকি তৃণমূল বিএনপি’র ত্যাগী কর্মীগণ বঞ্চিত হচ্ছেন। এই সংবাদ বিএনপির কেন্দ্র পর্যন্ত পৌঁছালে তারা একটি তদন্ত কমিটি গঠন করেন। পরবর্তীতে গত সপ্তাহে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় । এমন একজন আওয়ামী লীগ নেতার সঙ্গে বিএনপি নেতা গিয়াস উদ্দিনকে দেখে তৃণমূল-বিএনপি এমন কি সাধারণ জনগণ চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র ক্ষোভ প্রকাশ করছেন। উল্লেখ্য মীর শহিদুল আলম ফার্মগেট থানার আওয়ামী লীগের একজন নেতা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আস্থাভাজন সহযোগী এমনকি সে জুলাই বিপ্লবের ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি। তার নামে সিদ্ধিরগঞ্জ ফতুল্লা ও ফার্মগেট থানায় মামলা রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার এফ আই আর নং ২৭ ও জি আর নং ৩৬০। স্থানীয় জনগন সূত্রে উল্লেখ্য, ১৬ বছরে স্বৈরশাসক শেখ হাসিনার পতনে ছাত্র জনতার আন্দোলন জুলাই বিপ্লবের সঙ্গে বিএনপি নেতা গিয়াস উদ্দিনের এই কর্মকাণ্ড উচিত হয়নি।