1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

বগুড়ায় ৭ লাখ পেঁয়াজ চারা বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ শুরু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪ দেখেছেন

মো সাদিকুর রহমান: বগুড়া মসলা গবেষণা কেন্দ্র উদ্ভাবিত উচ্চ ফলনশীল বারি পেঁয়াজ জাতের ৭ লাখ চারা বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ শুরু হয়েছে।  বেলা ১১ টায় শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রে এসব চারা বিতরনের উদ্ভোধন করেন মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড, জুলফিকার হায়দার প্রধান। এসময় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড নুর আলম চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ড, মোঃ কামরুল হাসান, ডঃ মাসুদ আলম, ডঃ আশিকুল ইসলাম, ডঃ মাহমুদুল হাসান সুজা।  বগুড়ার সকল উপজেলা সহ গাইবান্ধা , নাটোর ও রংপুর জেলার কৃষকদের মাঝে এসব চারা বিনামূল্যে বিতরণ করা হবে। কোকোপিটে বীজ বপন করার ৩৫ থেকে ৪০ দিনের মধ্যে চারা রোপণের উপযোগী হয়ে উঠে। এই চারা রোপনের ১২০ দিনের মধ্যে পেঁয়াজ ফলন পাওয়া যায়। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড নুর আলম চৌধুরী জানান, পার্টনার প্রকল্পের মাধ্যমে এ চারা উৎপাদন ও বিতরণ করা হচ্ছে। প্রতি বিঘায় ৩৫ থেকে ৪০ হাজার পিস চারা লাগে। ৪০ থেকে ৫০ হাজার টাকা খরচে ১০০ থেকে ১২০ মন পর্যন্ত ফলন পাওয়া যায়। রোগবালাই কম হয়, ফুলকা কম হয়, দোকুশি পেঁয়াজ কম হয়। চলতি মৌসুমে কোকোপিটের মাধ্যমে শীতকালীন বারি পেঁয়াজ ৪,৬ ও ৭ জাতের ১০ লাখ চারা উৎপাদন করেছে মসলা গবেষণা কেন্দ্র। এরমধ্যে বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে ৭ লাখ চারা বিনামূল্যে বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.