সালাম হোসেন, ঝিনাইদহ: ঝিনাইদহে অগ্রণী সমিতি’র ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যার পর ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। সাইফুল ইসলাম মাবুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, জাহিদুজ্জামান মনা।ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, ঝিনাইদহ সদর থানা বিএনপি’র সভাপতি এ্যাড. কামাল আজাদ পান্নু।অগ্রণী সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে ২৫ ডিসেম্বর ও শেষ হবে ৩১ ডিসেম্বরে।ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল মাঠ প্রাঙ্গণে কেক কেটে, আতশবাজি ও ফানুস উড়ানোর মধ্য দিয়ে উদ্বোধনীয় ম্যাচ শুরু হয়। উদ্বোধনের ১ম দিনে ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ১ম ম্যাচে অংশ গ্রহন করেন, মিঠু স্মৃতি সংসদ (জুনিয়র) বনাম ফ্যাশন প্রসাধনী।
দ্বিতীয় ম্যাচে অংশ গ্রহন করেন- মিঠু স্মৃতি সংসদ (সিনিয়র) বনাম রঞ্জু স্মৃতি সংসদ।
ও
তৃতীয় ম্যাচে অংশ গ্রহন করেন, সৌরভ স্পোর্টস বনাম শাওন স্পোটিং ক্লাব।
প্রধান অতিথি বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, জাহিদুজ্জান মনা বলেন,খেলাধুলা তরুণ সমাজে উজ্জীবিত করে।খেলাধুলার প্রতি আগ্রহ আমার সব সময়, কোন কিছুর প্রয়োজন হলে আপনারা আমাকে বলবেন,অবশ্যই আমি আপনাদের পাশে সব সময় আছি ও থাকবো।তিনি আরো বলেন,আমি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি,কিভাবে তরুণ ও যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহ করে তোলা যায়।তিনিও আমাদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।