1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

হজরত আলী মেমোরিয়াল একাডেমি এন্ড কলেজের উদ্যোগে আলোচনা সভা কাওয়ালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ দেখেছেন

মুন্নি আক্তার: হজরত আলী মেমোরিয়াল একাডেমি এন্ড কলেজের উদ্যোগে আলোকিত মানুষ গড়ার লক্ষে করণীয় কী? শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬ ঘটিকার সময় হজরত আলী মেমোরিয়াল একাডেমি এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হজরত আলী মেমোরিয়াল একাডেমি এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নেকবার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন হজরত আলী মেমোরিয়াল একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মোবারক করিম এসময় তিনি বলেন আলোকিত মানুষের প্রথম পরিচয় হচ্ছে তারা কথা বলে কম। এই পৃথিবীতে সর্ব নিকৃষ্ট প্রানী হচ্ছে মানুষ ও সর্বশ্রেষ্ট প্রাণী ও হচ্ছে মানুষ এই কথাটা আমার বানানো কোনো কথা নয়। পবিত্র কোরআনে এটি বর্ণীত হয়েছে আপনারা জানেন এই পৃথিবীতে যত বিজ্ঞানী হয়েছে এই কোরআনকে রিসার্চ করেই হয়েছে। মানুষের ভীতরে শয়তানের যত গুনাবলী সব মানুষের মধ্যে দেওয়া আছে। এসময় কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করে বলেন
নুর/আলো/জ্যোতি আল্লাহর এমন এক নিয়ামত, যার মাধ্যমে নবী-রাসুল ও আল্লাহর একনিষ্ঠ বান্দারা আল্লাহর নির্দেশে মানুষকে ভ্রষ্টতার পথ থেকে আলোর পথে পরিচালিত করেছেন। পবিত্র কোরআনে এসেছে, যারা বিশ্বাস স্থাপন করে, আল্লাহ তাদের অভিভাবক। তিনি তাদের অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। তিনি আরো বলেন আলোকিত মানুষ হতে হলে তর্ক করা যাবে না। তর্ক করা শয়তানের কাজ। সেই সাথে অন্তর পরিস্কার ও লোভ পরিহার করতে হবে। তাই আলোকিত মানুষ হতে হলে আমাদের কোরআনের কথা মতো চরতে হবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেনেসা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি সোলাইমান হুসাইন, হজরত আলী মেমোরিয়াল একাডেমি এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মাহমুদুল হাসান শামীমের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন ফাস্ট এসিস্ট্যান্ট ইসলামী ব্যাংক চৌরাস্তা শাখার সহ-সভাপতি মামুনুর রশিদ, শওকত ট্রেডিং কর্পোরেশন এর চেয়ারম্যান শওকত হোসেন মিরাজ, তারুণ্যের স্বদেশ পরিষদের আহ্বায়ক আসিফ হাসান ইয়াকুব, ফয়েজ আলী, সাংবাদিক মুজাহিদুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.