1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

কুষ্টিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়লো কুমির

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২০৫ দেখেছেন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া বালুর ঘাট সংলগ্ন পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়ে একটি বিশাল আকৃতির কুমির। যার লম্বায় সাইজ ১০ ফিট।  দুপুর ১ টা ৩০ মিনিটের সময় তালবাড়িয়া ঘাট সংলগ্ন পদ্মা নদীতে শরিফুল নামের এক জেলের মাছ ধরার জালে উঠে এসেছে একটি কুমির। জালে কুমির দেখে জেলেসহ আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। এসময় হাজার হাজার উৎসুক জনতা কুমিরটিকে একনজর দেখতে ভিড় জমায়। পরে বন বিভাগ কুষ্টিয়ার কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে আসে। জেলে শরিফুল ইসলাম বলেন, আমি সহ আমরা ৭/৮ জন প্রতি দিনের মত নদীতে মাছ ধরতে যায়। দুপুর ১টার দিকে নদীতে জাল ফেলি। জাল টানার পর প্রথমে মনে করেছিলাম বড় কোনো মাছ ধরা পড়েছে। কিন্তু জাল তোলার পরে দেখি বিশাল আকৃতির কুমির। আমরা জাল কেটে কুমিরটিকে বের করে দড়ি দিয়ে বেঁধে রাখি। পরে বন বিভাগের লোক এসে কুমিরটিকে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী রাশিদুর রহমান লালন জানান, দুপুর ১ টার দিকে খবর আসে তালবাড়িয়া ঘাটে জেলেদের জালে একটি বিশাল আকৃতির কুমির ধরা পড়েছে। আমরা ছুটে গিয়ে দেখি জেলেদের জালে ধরা পড়েছে একটি বড় কুমির। পরে কুমিরটিকে উপরে তুলে নিয়ে জাল কেটে বের করে স্থানীয়রা। পরে বন বিভাগের লোকজন এসে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যায়। বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সহ সভাপতি শাহাবউদ্দিন মিলন বলেন, বেশ কিছুদিন আগে থেকে পদ্মা এবং গড়াই নদীতে কয়েকটি কুমির দেখা যায়। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আমরা মুরগি হাঁস এবং ছাগল দিয়ে রাখি নদীতে। অমিতকে কয়েকবার দেখা গেলেও হাজারো মানুষের ভিড়ের কারণে কুমিরকে রেসকিউ করা যায়নি৷ আজ দুপুর দেড়াটার দিকে জানতে পারি,তালবাড়িয়া ঘাট সংলগ্ন পদ্মা নদীতে জেলেদের জালে একটি কুমির ধরা পড়ে । সাংবাদিক ভিত্তিতে আমরা বিবিসিএফ টিম এবং বন বিভাগ কুষ্টিয়ার কর্মকর্তারা ঘটনাস্থলে যায়। সেখানে জেলেদের জাল কেটে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে কোন বিভাগের কর্মকর্তাদের সাথে বসে সিদ্ধান্ত নিয়ে কুমিরটিকে অবমুক্ত করা হবে। সামজিক বনায়ন কুষ্টিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (জগতি) মো: আতিয়ার রহমান জানান, এটি মিঠা পানির একটি কুমির। এটি লম্বায় ১০ ফুট হতে পারে। কুমিরটি তালবাড়িয়া ঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে জেলেদের জালে ধরা পড়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে কুমিরটিকে
উদ্ধার করে নিয়ে এসেছি। পরবর্তীতে উপযুক্ত স্থানে আমরা এটিকে অবমুক্ত করব।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.