আমানউল্লাহ ,বগুড়া জেলা প্রতিনিধি: বিকাল ৩.৩০ মিনিটে নারুলী (জাহাঙ্গীরের চায়ের দোকান) বগুড়া সদর বগুড়ায় ছবিতে থাকা লোকটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় লোকজন মাথায় পানি দেওয়াসহ প্রাথমিকভাবে তাকে সুস্থ করার চেষ্টা করেন ১৫ মিনিটের ব্যবধানে লোকটি মৃত্যুবরণ করেন। স্থানীয় লোকজন তার আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। স্থানীয় লোকজনের ধারণা লোকটির বাড়ি রাজশাহীতে। প্রায় ঘন্টাখানেক সময় পার হলেও তখন পর্যন্ত তাদের পরিবার/ আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করা যায়নি।