মো: ফরহাদ হোসেন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম ফুলকে শহীদ জিয়া স্মৃতি সম্মাননা ক্রেস্ট-২০২৪ প্রদান করা হয়েছে। ২১ ডিসেম্বর ঢাকার সেগুন বাগিচা কচি কাঁচা মিলনায়তনে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে “বিজয়ের ৫৩ বছরে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক” আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সম্মাননা পাওয়ায় সিরাজুল ইসলাম ফুলকে বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় সিরাজুল ইসলাম ফুল বলেন, এ সম্মাননা আমার একার নয়। দলের ভালোবাসায় এ সম্মাননা পেয়েছি। তিনি আরও বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের জুরি বোর্ডের কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা মন্ডলীর চুড়ান্ত সিদ্ধান্তে সমাজ সেবক ও দক্ষ সংগঠন হিসেবে আমাকে শহীদ জিয়া স্মৃতি সন্মাননা দেওয়ায় সারিয়াকান্দী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।