1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
চন্দনাইশে কালাম কনভেনশনে ১০ দিনব্যাপী শারদ মেলা ও হস্তশিল্প প্রদর্শনী উদ্বোধন হয়েছে ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা পটিয়ায় স্ত্রী-সন্তানকে বাড়িতে না তোলার হুমকি, স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ, ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন আগৈলঝাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন করেন জহির উদ্দিন স্বপন এমপি কুমিল্লায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন বিরলের তাজ আল মিনার কোল্ড স্টোরেজে কৃষকের কাছে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভারা নেওয়ার অভিযোগ বেনাপোল স্থলবন্দরে দুর্ঘটনার নিহত ও আহত শ্রমিকের আর্থিক সহায়তা  প্রদান নাগরপুরে কিশোর গ্যাং প্রধান অমিও সহ ৪জন গ্রেফতার

তারেক রহমান আওয়ামী সরকারের আক্রোশের শিকার -ব্যারিষ্টার হাসান রাজিব প্রধান

  • আপডেট সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ দেখেছেন

মোঃজাহাঙ্গীর আলম রিকো,লালমনিরহাট পতিনিধিঃ  লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নে দিনভর গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান। তিনি  সকাল থেকে রাত পর্যন্ত১,৪,৬ ও ৭নংওয়ার্ডে পথসভা করাসহ নানা শ্রেণি-পেশার মানুষের সাথে সাক্ষাৎ করেন। এসময়ে তিনি বলেন, নির্দোষ তারেক রহমান আওয়ামী সরকারের আক্রোশের শিকার হয়েছেন। তারেক রহমানকে নিয়ে নানা চক্রান্তের জাল ছড়ানো হয়েছে। বিএনপির দু:সময়ে আমি কর্মীদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। এখন আমরা একটা সুন্দর দিনের স্বপ্ন দেখি। সে স্বপ্ন বাস্তবায়নে বিএনপি নেতা- কর্মীদের ঐক্যের বিকল্প নেই।  শেখ হাসিনা সরকারের এমপি-মন্ত্রীরা জনগণের সম্পদ লুণ্ঠন ও অর্থ পাচারসহ বিভিন্ন প্রকার অপকর্মে লিপ্ত ছিল। বিগত সরকার যে পরিমাণ অত্যাচার-নিপীড়ন করেছে তা এ দেশের মানুষ ভুলতে পারবে না। আওয়ামী লীগ সরকারে থাকা পলাতকদের অবিলম্বে দেশের মাটিতে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। সেই সঙ্গে দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার ঘোষণা দিতে হবে।  এ সময় উপস্থিত ছিলেন ডাউয়াবাড়ি ইউনিয়ন বিএনপি সদস্য সচিব রবিউল ইসলাম রবি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.