1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

শাহপরানে গরীব অসহায় রোগীদের ইনসান এইড এর বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৭০ দেখেছেন

সিলেট ব্যুরো: সিলেটের শাহপরানে ইনসান এইড এর উদ্যোগে গরীব অসহায় রোগীদের বিনামূল্যে দিনব্যাপী চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর শাহপরান ইসলামাবাদস্থ ইনসান এইড সেন্টারে ব্রাদার্স রফু মিয়া ও রানা মিয়া’র সাপোর্টে ও ইনসান এইড এর চেয়ারপার্সন হাফিজ মাওলানা ইউসুফ সালেহ এর নির্দেশনায় বিনামূল্যে এই চক্ষু শিবির অনুষ্টিত হয়। ইনসান এইড এর ম্যানেজার ইঞ্জিনিয়ার নূর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রভাষক মনজুর রহমান মঞ্জু, আজিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবারক আলী, সমাজসেবী আব্দুল খালিক।
ইনসান এইড’র প্রজেক্ট অফিসার হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনসান এইড’র হিসাব রক্ষক রুবেল আহমদ, ব্লাড ব্যাংকের জাহেদ আহমদ, সাবিব্বর আহমদ, মান্না আহমদ নাসিফ, তফোর আহমদ, শামীম আহমদ, আব্দুল হামিদ। স্বেচ্ছাসবকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের সহ-স্বাস্থ্য পরিবার কল্যাণ সম্পাদক মো. মোনায়েমর খান শিহাব, সদস্য ইউসুফ আহমদ রাহি। দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে এলাকার দরিদ্র প্রায় ৫০০ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ওসমানী নগর বার্ড চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাদের একটি টিম। মেডিকেল ক্যাম্পে চোখের ছানি অপারেশনের জন্য ৪০ জন রোগীকে বাছাই করার পর তাদের অপারেশনের জন্য বার্ড চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যান্য রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ ও চশমা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্ত মানবতার কল্যাণ ও চিকিৎসা সেবায় প্রতিষ্ঠালগ্ন থেকে ইনসান এইড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইনসান এইডের সেবা ও সহযোগীতা পেয়ে দরিদ্র জনগোষ্ঠী প্রতিনিয়ত উপকৃত হচ্ছেন। তারই ধারাবাহিকতায় শাহপরানের ইসলামাবাদে
দরিদ্র ও সুবিধা বঞ্চিত প্রায় ৫ শতাধিক মানুষ চিকিৎসা সেবা পেয়েছেন, যা একটি মহতী উদ্যোগে। বক্তারা ইনসান এইডের চিকিৎসাসেবাসহ মানবসেবামূলক কাজ অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহবান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.