মোঃ মাইনুল ইসলাম (মাহিন) ,রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জ রূপগঞ্জে গোলাকান্দাইল এলাকায় প্রায় দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ১৯ ডিসেম্বর দুপুর ১ঃ৩০ থেকে বিকেল ৫ঃ২০ পর্যন্ত গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া ও মৈষটেক এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সেখানে খুব দক্ষ মিস্ত্রি এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত লোকে এবং প্রশাসনিকের সহযোগিতায় এই অভিযানটি চালানো হয় । অভিযান চলাকালীন সময়,ঐ অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ জামান, তিতাস গ্যাস সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী জাহাংগীর আলম, ব্যবস্থাপক প্রকৌশলী সৈয়দ আনোয়ারুল আজিম, প্রকৌশলী সৈয়দ তাফহিম, উপ-সহকারী প্রকৌশলী শাহীনুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ বাহিনীর সদস্যরা। ওই সময় স্থানীয় লোকেরা বাধা দিলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া ও মৈষটেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় প্রায় দেড় কিলোমিটার পাইপ ও দেড় হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে অবৈধ রাইজার ও নিম্নমানের বিভিন্ন ফিটিংস পাইপ খুলে নেওয়া হয়। ঐ সময় আরো বলা হয় আপনারা যদি আমাদের কাজে বাধা দেন তাহলে আমাদের আরও কঠোর হতে বাধ্য হব বলে জানিয়েছেন।