1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

নারায়ণগঞ্জ রূপগঞ্জে প্রাইভেট গাড়ির চাপায় বুয়েট শিক্ষার্থী নিহত

  • আপডেট সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮ দেখেছেন

মোঃ মাইনুল ইসলাম (মাহিন) ,রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জ রূপগঞ্জের পূর্বাচল এলাকায় কুড়িল বিশ্বরোড সড়কে ওভার স্পিড গতির কারণে প্রাইভেটকারের চাপায় বুয়েটছাত্র মোহতাসিন মাসুদ নিহতের ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। আজ রোজ শুক্রবার জেলা পুলিশ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, ঘটনার পর বৃহস্পতিবার রাতে তিন জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকার বাসিন্দা এ লেভেলের শিক্ষার্থী মুবিন আল মামুন, তার বন্ধু মিরাজুল করিম ও আসিফ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রাইভেটকার তল্লাশি করে একটি মদের বোতল উদ্ধার করা হয়েছে বলে এ পর্যন্ত জানা গেছে। এ ঘটনায় নিহত মোহতাসিন মাসুদ (২৬)ফরিদপুরের আলফাডাঙ্গা থানাধীন কুচিয়া এলাকার মাসুদ মিয়ার ছেলে। এ সময় গুরুতর আহত হওয়ার পর দুই বুয়েটের ছাত্র মেহেদী হাসান বেসরকারি স্কয়ার হাসপাতালে এবং অমিত সাহা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বুয়েটের সিএসই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ তার দুই সহপাঠীকে নিয়ে পূর্বাচল নীলা মার্কেট এলাকায় ঘুরতে আসেন। রাত ৩টার দিকে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হন। কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের ১ নম্বর সেক্টর বালু ব্রিজের সামনে চেকপোস্টে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের গতিরোধ করে। সে সময় বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেটকার চেকপোস্টের ব্যারিগেড ভেঙে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান শিক্ষার্থী মুনতাসির মাসুদ। এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেলে থাকা শিক্ষার্থী অমিত সাহা এবং মেহেদি হাসান খান। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। আহত দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, মৃত্যুর খবর বুয়েট ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শুক্রবার সকালে কয়েকএকশো শিক্ষার্থী গ্রেফতারকৃতদের শাস্তির দাবিতে রূপগঞ্জ থানায় অবস্থান নেন। এ ঘটনায় নিহতের বাবা মাসুদ মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ আরও জানায়, ধারণা করা হচ্ছে, গ্রেফতারকৃতরা মদ্যপ অবস্থায় ছিল। তাদের ডোপটেস্ট করা হবে। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে এ পর্যন্ত জানা গেছে। তদন্ত চলছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের বিচার হবে বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.