1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

ঘোড়াঘাটে মাদক রাজ্যের ২ সম্রাটকে গ্রেফতার সঙ্গে অর্ধকোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার

  • আপডেট সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ দেখেছেন

  ঘোড়াঘাট,দিনাজপুর প্রতিনিধি: ঘোড়াঘাটে অর্ধকোটি টাকার টাপেন্টাডল জব্দ, গ্রেপ্তার ২ দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশ অভিযান পরিচালনা করে ২২ হাজার পিস নেশা জাতীয় টাপেন্টাডল ট্যাবলেট জব্দসহ ২ মাদক সম্রাটকে গ্রেফতার করেছে।পুলিশ ও এজাহার সুত্রে জানা যায়, পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল ঘোড়াঘাটের উপর দিয়ে মাদকের একটি বড় চালান, নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেট নিয়ে যাবে মাদক ব্যবসায়ীরা। তথ্য অনুযায়ী ঘোড়াঘাট টু কামদিয়া রাস্তার উপর রনি করাত কলের সামনে তল্লাশী চৌকি স্থাপন করে থানা পুলিশ। সেখানে গোবিন্দগঞ্জ থেকে আশা সন্দেহভাজন একটি সিএনজিতে তল্লাশী চালিয়ে ২২ হাজার পিস টাপেন্টাডল জব্দসহ ২ মাদক সম্রাটকে গ্রেফতার করে পুলিশ। ১৭ ডিসেম্বর  রাত সাড়ে ১০টার সময় উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের কামদিয়া রাস্তার রনি করাত কলের সামনে থেকে মাদকসহ দুজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।গ্রেফতারকৃত আসামীরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আইভাঙ্গী গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবু হায়াত (৩৭) এবং অপরজন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মিতালী গুচ্ছগ্রামের সেকেন্দার আলীর ছেলে আখিনুর মিয়া (৩৫)।ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত দুজন দীর্ঘদিন যাবত মাদকের জমজমাট ব্যবসা করে আসছে। তারা খুচরা এবং পাইকারি এই দুইভাবেই মাদক বিক্রি করে। গ্রেফতারকৃতদের  দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। তিনি আরও জানান এজেআর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এমাদকের চালানটি আসতে ছিল। এমাদকদ্রব্যর স্থানীয় বাজার মুল্য প্রায় অর্ধকোটি টাকা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.