1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

সিলেটের কোম্পানীগঞ্জে মাইকে ঘোষণা করে ফের সংঘর্ষ

  • আপডেট সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮ দেখেছেন

ইসমাইল খান নিয়াজ,সিলেট জেলা প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জে শনিবার রাতে মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে গ্রামবাসীর সংঘর্ষের পর ১৫ ডিসেম্বর সকালে মাইকে ঘোষণা করে আবারও সংঘর্ষের জড়ায় তিন গ্রামের মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে সেনাবাহিনী। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। রাতে কোম্পানীগঞ্জ থানা সদরে একটি দোকানে মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে দুজনের কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলে রাত ৯টা পর্যন্ত। এসময় বেশকিছু দোকান ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। আহত হন অন্তত ৫০ জন। আহতদের স্থানীয় হাসপাতলে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যা গিয়ে পরিস্থিতিতি নিয়ন্ত্রণ করে। রবিবার সকালে মাইকে ঘোষণা করে ফের কোম্পানীগঞ্জ থানা সদর, বর্ণি ও কাঁঠালবাড়ী ৩ গ্রামের লোকজন দেশী অস্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় ও সংষর্ঘে লিপ্ত হয়।এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ নিক্ষেপ করে। দুপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মাঠে নেমেছে বলে জানা যায়। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে সংঘর্ষের ঘটনায় কাউকে আটক করা হয়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.