1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ

বোয়ালখালীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • আপডেট সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩ দেখেছেন

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রাম বোয়ালখালীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে উপজেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা। এতে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বীর মুক্তিযোদ্ধা শরৎচন্দ্র বড়ুয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.রুমন তালুকদার, কৃষি অফিসার মো.আতিক উল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা সহিদুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) জহির উদ্দিন ভূঁইয়া প্রমুখ। সভায় ইউএনও হিমাদ্রী খীসা বলেন, ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করে এদেশকে মেধা শূন্য করে দিতে চেয়েছিল। শহীদ বুদ্ধিজীবীরা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন। এদেশের স্বাধীনতাকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। সভার শুরু শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এদিন উপজেলার কধুরখীল বধ্যভূমি এবং পশ্চিম শাকপুরা বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে মোমবাতি প্রজ্জলন করা হয়। এছাড়া উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্রার্থনা, দোয়া ও মোনাজাত এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.