1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

আদিতমারীতে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

  • আপডেট সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩ দেখেছেন

এস.এম শহিদুল ইসলাম বাবলু , লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলার কুটিপাড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হেলালুজ্জামান ওরফে হেলাল উদ্দিন (৩৬) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। ৬ ডিসেম্বর মধ্য রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুটিরপাড় সীমান্তের ৯২৫/২ নম্বর পিলার এলাকার ভারতীয় অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত হেলালুজ্জামান দুর্গাপুর ইউনিয়নের কুটিরপাড় গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুর রাজ্জাক বলেন, মাঝে মধ্যে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যান হেলালুজ্জামান। কয়েক মাস কাজ করে পুনরায় দেশে ফেরেন। বর্তমানে ঘন কুয়াশার কারণে কাজ বন্ধ থাকায় শুক্রবার রাতে দেশে ফিরেছিলেন তিনি। এ সময় বিএসএফের মদনকুড়া ক্যাম্পের সদস্যরা রাবার বুলেট ছুড়লে আহত হন হেলালুজ্জামান। পরে তাকে বিএসএফ সদস্যরা ভারতের দিনহাটা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হয়েছি। তবে স্থানীয় একটি সূত্র দাবি করেছে, শুক্রবার রাতে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতীয়দের সহায়তায় গরু আনতে যান হেলালুজ্জামান ওরফে হেলাল উদ্দিনসহ কয়েকজন রাখাল। গরু নিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে বিএসএফের হাতে আটক হন হেলাল উদ্দিন। বাকি পাচারকারী দলটি ৭০টি গরু মহিষ নিয়ে দেশে ফেরেন বলেও দাবি করেন সীমান্তের ওই সূত্রটি। আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবার বলেন, ভারতের অভ্যন্তরে একজন বাংলাদেশি বিএসএফের রাবার বুলেটের আঘাতে আহত হয়েছেন বলে শুনেছি। তবে আহত ব্যক্তি ভারতে কাজ করে ফিরছিলেন। গরু পাচারের খবর জানা নেই।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. শাকিল আলম বলেন, সীমান্তে গুলির বিষয়ে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে আহত ব্যক্তিকে ফেরত দিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.