1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন বিরলের তাজ আল মিনার কোল্ড স্টোরেজে কৃষকের কাছে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভারা নেওয়ার অভিযোগ বেনাপোল স্থলবন্দরে দুর্ঘটনার নিহত ও আহত শ্রমিকের আর্থিক সহায়তা  প্রদান নাগরপুরে কিশোর গ্যাং প্রধান অমিও সহ ৪জন গ্রেফতার পাঁচবিবিতে ১৪৫ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২, পাঠানো হলো কারাগারে স্মার্ট কৃষির হাত ধরেই বদলে যাবে বাংলাদেশের অর্থনীতি সাবেক ছাত্রলীগ নেতা থেকে খাদ্য পরিদর্শক, কামালের অঢেল সম্পদের উৎস নিয়ে নানা মহলে প্রশ্ন সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুকে পুশইনের অভিযোগ, শূন্যরেখায় অবস্থান

ভারতকে লাল কার্ড দেখালেন ভাসানী অনুসারী পরিষদের বাবলু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ দেখেছেন

নিজস্ব প্রতিবেদকঃ ভাসানী অনুসারী পরিষদের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু ভারতকে লাল কার্ড দেখিয়ে বলেন, আজ থেকে আমরা ভারতীয় সকল পণ্য বর্জন করলাম। বাংলাদেশের বন্ধু হিসেবে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের পাশে ছিলেন সেই জন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রয়েছে। কিন্তু আমাদের বিজয়ের মাসে যখন বাংলাদেশের পতাকাকে অবমাননা করেন তখন আপনাদের কে বন্ধু ভাবতে কষ্ট হয়। গতকাল প্রধান উপদেষ্টার সাথে আমরা মিলিত হয়েছিলাম। সেখানেও বাংলাদেশের সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করেছি। ভবিষ্যতেও দেশের সম্মানের স্বার্থে আমরা যে কোন কর্মসূচি ঘোষণা করতে পারি। মনে রাখবেন কারো দয়ার দানে আমাদের বিজয় আসেনি। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনভাবে ভুলণ্ঠিত হতে দেবো না। তিনি সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে জাতীয় পতাকার অবমাননা, আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, ভাংচুরসহ বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ভারতীয় মিডিয়ার অপপ্রচার ও ভারত সরকারের উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্যদের মধ্যে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন এনডিপি’র মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা, শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন এ এ এম ফয়েজ হোসেন। আরো বক্তব্য রাখেন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিম, যুগ্ম আহবায়ক বাবুল বিশ্বাস, ভাসানী অনুসারী কাজী নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, যুবনেতা এম এ আজিজ, ছাত্রনেতা মোশারফ হোসেন, আহসান হাবিবসহ প্রমুখ। সমাবেশ শেষে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.