1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

লালমনিরহাটে সাংবাদিকদের লাঞ্ছনাকারী কর্মকর্তার শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ দেখেছেন

এস.এম শহিদুল ইসলাম বাবলু, লালমনিরহাট: লালমনিরহাটের সাংবাদিকদের লাঞ্ছনাকারী লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু’র শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা। বুধবার(৪ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ম্যানেজারের মুলফটকের সামনে দুই ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন সাংবাদিকরা। বাদিকরা জানান, রেলওয়ের অ্যাটেনডেন্ট সোহেল রানা ও আব্দুর রব রাহাত গত ১৯ নভেম্বর রংপুর এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ বিনা রশিদে অর্থ আদায় করে তছরুপ করেন। এমন একটি ভিডিও যাত্রীরা ধারন করে ফেসবুকে ছড়িয়ে দেন। সেই বিষয় বক্তব্য জানতে গত ১ ডিসেম্বর ঢাকাপোষ্টের লালমনিরহাট প্রতিনিধি নিয়াজ আহমেদ সিপন, আমার সংবাদ জেলা প্রতিনিধি মহসিন ইসলাম শাওন ও নাগরিক টিভি জেলা প্রতিনিধি তন্ময় আহমেদ নয়ন ভিশন জেলা প্রতিনিধি জুয়েল ইসলাম সহ ৩জন সাংবাদিক লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু’র কার্যালয়ে যান। এ সময় ওই কর্মকর্তা তেঁড়ে উঠে সাংবাদিকদের হেনস্থা করে কক্ষ থেকে বের করে দেন। অপর দিকে এ ঘটনায় নিজের দায় এড়াতে যাত্রীদের কাছ থেকে আদায় করা অর্থ তছরুপ করার দায়ে দুই অ্যাটেনডেন্টকে সাময়িক বরখাস্থ ও শোকজন করেন তাসরুজ্জামান বাবু। তবে সাংবাদিকদের হেনস্থা করা কর্মকর্তা তাসরুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় ফুঁসে উঠে জেলার সাংবাদিকরা। ওই কর্মকর্তার শাস্তির দাবিতে দুই ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন সাংবাদিকরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, যমুনা টিভির প্রতিনিধি আনিচুর রহমান লাডলা, বৈশাখী টিভি’র তৌহিদুল ইসলাম লিটন, আদিতমারী প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ আলম সুমন, কালীগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক তিতাস আলম, হাতীবান্ধা প্রেসক্লাবের সম্পাদক নুরল হক,বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার প্রতিষ্ঠিত সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি এস এম শরিফুল ইসলাম রতন মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট জেলা শাখার সভাপতি খোরশেদ আলম সাগর ও লাঞ্ছনার শিকার ৩ সাংবাদিকসহ অনেকে। আগামী ২৪ ঘন্টার মধ্যে ওই কর্মকর্তার শাস্তির ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেন সাংবাদিক নেতারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.