1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

বগুড়া শিবগঞ্জ মহাস্থান বাজারে নিষিদ্ধ পলিথিন রাখায় দুই ব্যবসায়ীকে, ৭০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪৮ দেখেছেন

মোঃ জান্নাতুল নাঈম, বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুদ রাখার অপরাধে দুই ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ১১ টায় মহাস্থান বাজারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। এ সময় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দোকানে অবৈধ পলিথিন বিক্রি ও মজুদ রাখার অপরাধে মহাস্থান বাজারের জাহিদুর ইসলাম এর ২০ হাজার টাকা ও ইউসুফ আলীর ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পলিথিন ব্যাগ জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন, পরিবেশ রক্ষায় সরকারের নির্দেশনা মোতাবেক অবৈধ পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধে আমরা কাজ করছি। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে পলিথিনের ব্যবহার বন্ধ ও বিকল্প ব্যাগ ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এই পলিথিনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.